অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল ইস্যুতে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

Post Image

অস্ট্রেলিয়া সরকার বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারির পর শায়খ আহমাদুল্লাহর ভিসাও আনুষ্ঠানিকভাবে বাতিল করেছেন বলে খবর প্রকাশ করেছে ডেইলি টেলিগ্রাফ। এ নিয়ে মুখ খুলেছেন শায়খ আহমাদুল্লাহ নিজেই।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শায়খ আহমাদুল্লাহ বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলাম আমি। এরপর একটি জরুরি কাজে গত শনিবার দেশে ফিরে এসে তাতে মনযোগ দিয়েছি। আজ সকালে জানতে পারলাম, আমার ভিসা বাতিল করা হয়েছে। উল্লেখ্য, গত বছরও সিডনিতে বাংলাদেশি কমিউনিটির একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম।

শায়খ আহমাদুল্লাহ বলেন, ভিসা সংক্রান্ত লেটারটা ছিল অনেকটা ফরমাল। সেখানে  উল্লেখ ছিল—আবেদনকারী যে উদ্দেশ্যে অস্ট্রেলিয়া এসেছিলেন, তা ইতোমধ্যে সম্পন্ন করে তিনি ফিরে গেছেন। তাই ভিসার উদ্দেশ্য আর অবশিষ্ট নেই। 

ভিসা বাতিলের খবর সম্পর্কে তিনি বলেন, বিভিন্ন মিডিয়ায় বিষয়টা যেভাবে প্রচারিত হয়েছে, সেরকম কিছু আমি লেটারে দেখতে পাইনি।

অষ্ট্রেলিয়ার কিছু বিরোধী রাজনীতিকের নেতিবাচক মন্তব্য সম্পর্কে শায়খ আহমাদুল্লাহ বলেন, তবে অষ্ট্রেলিয়ার কয়েকজন বিরোধী রাজনীতিককে সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করতে দেখেছি। সম্প্রতি কিছু চিহ্নিত ইসলাম বিদ্বেষী আমাদের কিছু বক্তব্যের খণ্ডিত অংশ এবং কিছু বক্তব্যের বিকৃত অনুবাদ করে সোশ্যাল মিডিয়ায় প্রচার করেছে। তার দ্বারা তারা প্রভাবিত হয়ে থাকতে পারেন।

তিনি বলেন, আমি মনে করি, যে কোনো অভিযোগ আমলে নেওয়ার পূর্বে সঠিক তথ্য যাচাই-বাছাই এবং ন্যায্যতা ও নিরপেক্ষতা প্রতিফলিত হওয়া প্রয়োজন।

শায়খ আহমাদুল্লাহ বলেন, গত জানুয়ারি মাসে ইসলামোফোবিক কন্টেন্ট তৈরির অভিযোগে সামি ইয়াহুদ নামে একজন ইজরায়েলি ইনফ্লুয়েন্সারের ভিসা বাতিল করেছিল অস্ট্রেলিয়া সরকার। বিষয়টি বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হয় এবং বিষয়টা নিয়ে স্থানীয়ভাবে চাপ তৈরি হয়।

তিনি বলেন, এদিকে একজন ইসরায়েলি ইনফ্লুয়েন্সারকে এভাবে বাধা দেয়া প্রবল শক্তিশালী ইসরায়েলি লবি মোটেই ভালোভাবে নেয়নি। সে ঘটনারই বিপরীত ক্রিয়া হিসেবে আমার বিরুদ্ধে এই প্রচারণা কি না, তা আমি নিশ্চিত নই।

সবশেষে শায়খ আহমাদুল্লাহ বলেন, কোনো ধর্ম, জাতি বা গোষ্ঠীর প্রতি আমাদের ব্যক্তিগত কোনো বিদ্বেষ নেই। বরং বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি যেকোনো বিচ্ছিন্ন অন্যায় আচরণেরও আমরা বিরোধিতা করি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চাঁদপুরে মিড-ডে মিলে পচা রুটি খেয়ে অসুস্থ শিক্ষার্থী

নারী সেজে ছাত্রদল নেতার টিকটক, বহিষ্কারের পর মুখ খুললেন সেই রেদোয়ান

অস্ট্রেলিয়ায় ভিসা বাতিল ইস্যুতে যা বললেন শায়খ আহমাদুল্লাহ

পাম্পে তেল না পেয়ে সড়ক অবরোধ

উধাও হওয়া ফেসবুক পেজ ফিরে পেলেন তাজু

রাবিতে দোকানির ওপর ছাত্রদল নেতার হামলা

চট্টগ্রামে জুলাই যোদ্ধার ওপর হামলার অভিযোগ

ফুলবাড়ীতে বিএনপি নেতার বাড়ি থেকে জ্বালানি তেল উদ্ধার

সর্বাধিক পঠিত

লক্ষ্মীপুরে গণমিছিলে এসে বিএনপি ও জামায়াতের দুই কর্মীর মৃত্যু

চট্টগ্রাম-৮ আসনে এনসিপিকে সমর্থন দিয়ে সরে গেলেন জামায়াতের প্রার্থী

হাসনাতের পাশে বন্ধুরা নির্বাচনের জন্য দিলেন ১৪ লাখ টাকার চেক

মনোহরদীতে জামায়াতের নির্বাচনী প্রচারণায় বাঁধা ও হামলা

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

আগ্নেয়াস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

১৩ ঘণ্টার ব্যবধানে ৩ বার কাঁপল দেশ

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’ ঘটনা: শশী থারুর

মাদক-সিগারেট ও অনিয়মিত ঘুম বাড়াচ্ছে স্লিপ অ্যাপনিয়ার তীব্রতা