আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী ০৪ (মনোহরদি-বেলাব) আসনে কাচিকাটা ইউনিয়নে জামায়াতপ্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলমের প্রচারণায় জামায়াত কর্মীদের উপর হামলার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীদের বিরুদ্ধে।
বৃহষ্পতিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। এতে বেশকয়েকজন জামায়াতকর্মী আহত হন।
প্রত্যক্ষদর্শী ও জামায়াতসূত্রে জানা যায়,প্রচারণা চলাকালে কাচিকাটা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির নেতাকর্মীর উপস্থিতিতে এ হামলা সংঘটিত হয়।
এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মনোহরদী উপজেলা জামায়াতের সভাপতি ও নরসিংদী ৪ ( মনোহরদী-বেলাব) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা জাহাঙ্গীর আলম।







