নওগাঁয় চাঁদা না দেয়ায় হাতুড়িপেটা

Post Image


নওগাঁর মান্দা উপজেলায় বসতবাড়ি কিনে চাঁদা না দেওয়ায় একজনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মুমূর্ষু অবস্থায় আহত ব্যক্তিকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


রবিবার দুপুরের দিকে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কির্তলী গ্রামে এ ঘটনা ঘটে।


আহত ব্যক্তির নাম সারওয়ার জাহান উজ্জ্বল। তিনি কির্তলী গ্রামের কছিম উদ্দিন প্রামাণিকের ছেলে। অন্যদিকে অভিযুক্ত ব্যক্তি হলেন কালীগ্রাম গ্রামের রাজু আহমেদ । দলবল নিয়ে তিনি সারওয়ার জাহান উজ্জ্বলের ওপর এ হামলা চালায়।


আহত উজ্জ্বলের স্ত্রী সাথী আক্তার জানান, প্রায় এক বছর আগে কির্তলী গ্রামের প্রসাদ কুমার ও তাপস কুমারের কাছ থেকে তাঁদের বসতবাড়ি কিনে নেয়া হয়। বাড়ি কেনার বেশ কিছুদিন পর থেকে অভিযুক্ত রাজু আহমেদ ও তাঁদের সাঙ্গপাঙ্গরা এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল।


তিনি আরও জানান, একই দাবিতে ঈদের আরেক দিন বিকেলে রাজু আহমেদের নেতৃত্বে তার লোকজন আমাদের বাড়ি ঘিরে রাখে। পরে স্থানীয় লোকজনে চাপের মুখে তারা পিছু হটে। আজ রোববার দুপুর ১২টার দিকে একই দাবিতে রাজু আহমেদ ও শহিদুল ইসলামের নেতৃত্বে ১০-১২ জন সন্ত্রাসী কালীগ্রাম উপস্বাস্থ্যকেন্দ্রের পেছনে স্বামী উজ্জ্বলকে ধরে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা থেঁতলে দেয়।’


নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা জানান, হামলাকারীরা হাতুড়ি দিয়ে উজ্জ্বলের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে রক্তাক্ত জখম করে।


মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম মাসুদ রানা জানান, ‘বিষয়টি জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নওগাঁয় চাঁদা না দেয়ায় হাতুড়িপেটা

বাসটিকে আধা কিলোমিটার টেনে নিয়ে যায় ট্রেন

ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ, নিহত ৩

কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে নিহত ৩

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবা উদ্ধার

ইসলামী পাঠাগার ও সমাজ কল্যান পরিষদের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

অপকর্মের অভিযোগে উপজেলা ছাত্রদল নেতার বিরুদ্ধে এলাকাবাসির বিক্ষোভ

সর্বাধিক পঠিত

বিনা পয়সায় ভোট দেবেন, বিনা পয়সায় সার্ভিস দেব : হাসনাত আব্দুল্লাহ

মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়লো ইনকিলাব মঞ্চ

১০ নভেম্বরের পর বন্ধ হচ্ছে ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদন

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

দেশে আর কোনো চাঁদাবাজি চলতে দেওয়া হবে না

‘বারবার অনুরোধ করতাম হাদি সাবধানে থাকো, বের হইয়ো না’

“আল্লাহ চাইলে আমার উপর জুলুমের বিচার এই আদালতেই হতে পারে”

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বিশ্বব্যাপী নজির: ওসমান হাদি

শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন কাল