ইসলামী পাঠাগার ও সমাজ কল্যান পরিষদের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Post Image



নারায়ণগঞ্জের রূপগঞ্জে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে সামাজিক সংগঠন ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিশোধ তারাব পৌরসভার পক্ষ থেকে দুইশত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে সেমাই-চিনিসহ ঈদ সামগ্রী দেয়া হয়। বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলার তারাবো পৌরসভার খাদুন এলাকায় ইসলামী পাঠাগার ও  সমাজ কল্যাণ পরিষদ কার্যালয় প্রাঙ্গনে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আসন্ন ঈদ উৎসবের প্রাক্কালে এমন উপহার হাতে পেয়ে স্থানীয় সুবিধাবঞ্চিত মানুষগুলোর মুখে আনন্দের হাসি ফুটে ওঠে। এ সময় ঈদ উপহার হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, তেল, সেমাই, চিনি প্যাকেটজাত দুধ সহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য প্রদান করা হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

 বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি হাফিজুর রহমান। 


প্রধান অতিথির বক্তব্যে হাফিজুর রহমান সামাজিক সংগঠনের নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে এই মহৎ উদ্যোগের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, এমনি করে নিজেদের সামর্থ্য অনুযায়ী যদি তরুণ সমাজ মানুষের কল্যাণকর কাজে এগিয়ে আসে তাহলে সমাজ থেকে বৈষম্য দূর হবে শান্তি প্রতিষ্ঠা হবে। শুধুমাত্র যেকোনো উৎসবেই নয় সবসময়ই মানুষের কল্যাণে কাজ করতে হবে। অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থেকে সুখ দুঃখের অংশীদার হলে তবেই সমাজের সৌন্দর্য ফুটে উঠবে।


 সংগঠনের সভাপতি আল আমিন খন্দকার বলেন,সামাজিক দায়বদ্ধতা থেকে সব সময়ই আমাদের সংগঠন মানবিক কর্মসূচি পালন করে আসছে। আগামীতেও সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যানে এই কার্যক্রম অব্যাহত থাকবে।


 অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উক্ত সামাজিক সংগঠনের সেক্রেটারি অ্যাড আয়নাল হক,  নাজমুল হুদা, সাইফুল ইসলাম, মাওলানা মাহবুবুর রহমান, ইসমাইল হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবা উদ্ধার

ইসলামী পাঠাগার ও সমাজ কল্যান পরিষদের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

অপকর্মের অভিযোগে উপজেলা ছাত্রদল নেতার বিরুদ্ধে এলাকাবাসির বিক্ষোভ

সদরঘাটে দুই লঞ্চের ধাক্কায় প্রাণ গলে এক জনের, নিখোঁজ ২

৮ বিভাগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

ঈদ উপলক্ষে বালিয়াডাঙ্গী থানার ওসির উদ্যোগে এতিম শিশুদের মাঝে নতুন পাঞ্জাবি বিতরণ

বন্ধুর জন্য শেষ যাত্রা: সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল সানজিদ

চাঁদাবাজদের বিরুদ্ধে সোচ্চার সেই আলোচিত এএসপিকে সিআইডিতে বদলী

সর্বাধিক পঠিত

ঠাকুরগাঁওয়ে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

বগুড়ার শাজাহানপুরে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি গ্রেফতার

ইসলামী ব্যাংকের অর্থ লুটের তদন্ত ও অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে কুলাউড়ায় মানববন্ধন

মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়লো ইনকিলাব মঞ্চ

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

বিনা পয়সায় ভোট দেবেন, বিনা পয়সায় সার্ভিস দেব : হাসনাত আব্দুল্লাহ

১০ নভেম্বরের পর বন্ধ হচ্ছে ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদন

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন কাল

“আল্লাহ চাইলে আমার উপর জুলুমের বিচার এই আদালতেই হতে পারে”