ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ সুজন আলী (২৫) নামে এক যুবককে আটক করেছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৮ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের পূর্ব বড়গছিয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সুজন আলীর কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।
আটককৃত সুজন আলী পূর্ব বড়গছিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
বালিয়াডাঙ্গী থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে থানার দায়িত্বশীল কর্মকর্তা জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।







