দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে নিহত ৩

Post Image

জামালপুরের দেওয়ানগঞ্জে ঈদের আনন্দ ভ্রমণে বেরিয়ে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে দুর্ঘটনা ঘটেছে। শনিবার (২১ মার্চ) বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনের ওই ব্রিজটি ভেঙে শতাধিক মানুষ নদে পড়ে যান। এই রিপোর্ট লেখা পর্যন্ত তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।


নিহত শিশুরা হলেন- দেওয়ানগঞ্জ ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার দশ বছর বয়সী মায়ামনি, ঝালুরচর এলাকার শের আলীর ৬ বছর বয়সী আব্দুল মোতালেব ও তার ১২ বছর বয়সী কন্যা খাদিজা।


স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রতি বছর ঈদুল ফিতর উপলক্ষে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ওই ড্রাম ব্রিজ ও এর আশপাশে হাজারো মানুষের সমাগম ঘটে। শনিবার বিকেলে ব্রিজের ওপর অতিরিক্ত মানুষের চাপ তৈরি হয়। দীর্ঘদিনের ঝুঁকিপূর্ণ ব্রিজটি সেই ভার সইতে না পেরে হঠাৎ মাঝখান থেকে ভেঙে পড়ে। এতে ব্রিজে থাকা শতাধিক পর্যটক সরাসরি নদে পড়ে যান।

নদে পড়ে যাওয়াদের মধ্যে অনেকেই সাঁতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও বেশ কিছু শিশু তীব্র স্রোতে ভেসে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু হয় এবং ঘটনাস্থলেই তিন শিশুর মৃত্যু নিশ্চিত করা হয়। খবর পেয়ে দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে যোগ দেয়।



দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মুবিন খান বলেন, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে এবং নিখোঁজদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদে ড্রাম ব্রিজ ভেঙে নিহত ৩

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযানে ৩০০ পিস ইয়াবা উদ্ধার

ইসলামী পাঠাগার ও সমাজ কল্যান পরিষদের উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

অপকর্মের অভিযোগে উপজেলা ছাত্রদল নেতার বিরুদ্ধে এলাকাবাসির বিক্ষোভ

সদরঘাটে দুই লঞ্চের ধাক্কায় প্রাণ গলে এক জনের, নিখোঁজ ২

৮ বিভাগে ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর

ঈদ উপলক্ষে বালিয়াডাঙ্গী থানার ওসির উদ্যোগে এতিম শিশুদের মাঝে নতুন পাঞ্জাবি বিতরণ

বন্ধুর জন্য শেষ যাত্রা: সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাল সানজিদ

সর্বাধিক পঠিত

বিনা পয়সায় ভোট দেবেন, বিনা পয়সায় সার্ভিস দেব : হাসনাত আব্দুল্লাহ

বগুড়ার শাজাহানপুরে ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি গ্রেফতার

মার্চ ফর ইনসাফ কর্মসূচি ঘোষণা করে শাহবাগ ছাড়লো ইনকিলাব মঞ্চ

ইসলামী ব্যাংকের অর্থ লুটের তদন্ত ও অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে কুলাউড়ায় মানববন্ধন

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

১০ নভেম্বরের পর বন্ধ হচ্ছে ভোটার ঠিকানা পরিবর্তনের আবেদন

‘বারবার অনুরোধ করতাম হাদি সাবধানে থাকো, বের হইয়ো না’

“আল্লাহ চাইলে আমার উপর জুলুমের বিচার এই আদালতেই হতে পারে”

শিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন কাল