ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেলেন চবির ৩ নেতা

Post Image

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সালের কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাবেক ও বর্তমান ৩ সভাপতি। তারা হলেন—সাইদুল ইসলাম, মোহাম্মদ ইব্রাহীম ও ভিপি ইব্রাহিম হোসেন রনি।

গতকাল মঙ্গলবার ঢাকার আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে তাদেরকে এ দায়িত্ব দেওয়া হয়। নতুন এই কেন্দ্রীয় নেতাদের শপথ বাক্য পাঠ করান ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম।

৩০ সদস্যবিশিষ্ট সম্পাদকীয় কমিটিতে সাহিত্য সম্পাদক হয়েছেন সাইদুল ইসলাম। তিনি গত কমিটিতে মানবসম্পদ ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাইদুল ইসলাম চবির ফার্মেসি বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং ২০২৩ সালে শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিলে অধ্যয়নরত রয়েছেন।

আর ২০২৫ সালের প্রথম ৬ মাস চবি ছাত্রশিবিরের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করা মোহাম্মদ ইব্রাহীম কেন্দ্রীয় কমিটিতে শিক্ষা সম্পাদক হয়েছেন। গত কমিটির শেষ ৬ মাসও তিনি শিক্ষা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ ইব্রাহীম চবির মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ছিলেন।

চাকসু ভিপি ও চবি শাখার বর্তমান সভাপতি ইব্রাহিম হোসেন রনি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য হয়েছেন। তিনি চবির ইতিহাস বিভাগে এমফিলে অধ্যায়নরত রয়েছেন।

সর্বশেষ খবর

ফেল করা শিক্ষার্থীরা দুইবারের বেশি সুযোগ পাবে না: শিক্ষামন্ত্রী

দ্বিতীয় সমাবর্তন আয়োজনের প্রস্তুতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের, সম্ভাব্য সময় জানালেন উপাচার্য

তিনদিন নয়, একদিন অনলাইন ক্লাসের প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগের

অনলাইন ক্লাসের বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে আজ

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৬ দিন ক্লাস, ৩ দিন অনলাইনে

এইচএসসি ও সমমান পরীক্ষার তারিখ ঘোষণা

দীর্ঘ ৩৮ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান

ঈদের মাত্র পাঁচদিন বাকি, বোনাস পাননি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা

সর্বাধিক পঠিত

ঢাবি শিক্ষক মোনামিকে হত্যার হুমকি

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

রুয়েটে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে সাভারে শিবিরের বিক্ষোভ মিছিল

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ অনুমোদন

রাজধানীতে হক ল’ একাডেমির লিগ্যাল ইস্যু নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

স্কুল-কলেজের সভাপতির দায়িত্ব পালন করবেন ইউএনও-ডিসি, পরিপত্র জারি

ভিয়েনায় আন্তঃধর্মীয় রাজকীয় ইফতার অনুষ্ঠিত

‘জুলাই প্রজন্ম বেঁচে থাকতে কোনো সিলেকশন বা ইঞ্জিনিয়ারিং মেনে নেওয়া হবে না’

‘শিক্ষার্থীদের ফ্রি ওয়াই-ফাই সুবিধা দেওয়ার পরিকল্পনা করছে সরকার’