চট্টগ্রামে শিবির নেতার খামার টার্গেট, এক রাতেই ৪০ ছাগল লুট

Post Image


চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর রেলস্টেশনের পূর্ব পাশে অবস্থিত ‘আল বারাকা এগ্রো’ খামার থেকে ৪০টি ছাগল লুটের ঘটনা ঘটেছে। 


মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ১২টার দিকে এ ঘটনা ঘটে।


খামারের মালিক ও সাবেক শিবির নেতা আবু হেনা কায়সার জানান, ১২ থেকে ১৩ জন মুখোশধারী দুর্বৃত্ত গভীর রাতে খামারে প্রবেশ করে। তারা প্রথমে সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। পরে খামারের প্রহরীকে জোরপূর্বক ৪০টি ছাগলসহ একটি পিকআপে তুলে নেয়। রেললাইন পার হওয়ার পর প্রহরীকে ছেড়ে দিয়ে ছাগলগুলো নিয়ে পালিয়ে যায়।


এ সময় খামারের কর্মচারী নুরুল আফছারকে চোখ বেঁধে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। দুর্বৃত্তরা সিসিটিভি ক্যামেরা ও কিছু খাদ্যের বস্তাও নিয়ে যায় বলে জানান তিনি।


খামার মালিক আবু হেনা কায়সার বলেন, “আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে বিক্রির জন্য ছাগলগুলো প্রস্তুত করা হচ্ছিল। প্রতিটি ছাগলের মূল্য ১২ থেকে ১৩ হাজার টাকা হিসেবে ৪০টি ছাগলের আনুমানিক মূল্য প্রায় ৬ লাখ টাকা।” এ ঘটনায় তিনি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।


নিজামপুর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং তদন্ত কার্যক্রম চলছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জিয়ানগরে খাল পুনঃখনন উদ্বোধন করলেন এমপি মাসুদ সাঈদী

ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

ফুটপাত ব্যবসায়ীদের লাগবে লাইসেন্স

যাত্রাপালার মঞ্চের রাজা এখন নিঃস্ব

নদীতে গোসল করতে নেমে প্রাণ হারালো স্কুলছাত্র

৩৫ বছর পর দেশের মাটি ছুঁতে পারলেন সিরাজউদ্দিন

চট্টগ্রামে সাবেক মেয়র মনজুর আলমের বাসায় গিয়ে তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

বিএনপিরই মধ্যে মুক্তিযোদ্ধা বেশি আছে: জ্বালানি মন্ত্রী

সর্বাধিক পঠিত

ব্যাংক লুটেরারাই এখন বিএনপিতে রাজত্ব করছে: কর্নেল অলি

নারী নির্যাতন মামলায় ‘আইডিয়াল ম্যারেজ ব্যুরো’র কাসেমী গ্রেফতার

মুন্সীগঞ্জে নির্বাচনি প্রচারে বিএনপির দুই গ্রুপে দফায় দফায় সংঘর্ষ

চট্টগ্রামে শিবির নেতার খামার টার্গেট, এক রাতেই ৪০ ছাগল লুট

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

গাজীপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বিধান প্রশ্নে রুল শুনানিতে ৭ অ্যামিকাস কিউরি নিয়োগ

চট্টগ্রামে ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

রেলওয়ে পূর্বাঞ্চলে যুক্ত হচ্ছে ৩৫ মিটারগেজ কোচ