কারওয়ান বাজার ও পুরান ঢাকায় অগ্নিকাণ্ড

Post Image


রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টিতে একটি পাঁচতলা ভবনে আগুন লেগেছে। সোমবার রাতে লাগা আগুন তৃতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে আরও পাঁচটি ইউনিট সেখানে পাঠানো হয়। অন্যদিকে পুরান ঢাকার বংশালের আগামসি লেনের একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে।

 

ফায়ার সার্ভিস কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ বলেন, রাত ১০টা ২৮ মিনিটে কাঠপট্টিতে ইংরেজি অক্ষর ‘এল’ আকৃতির একটি ভবনে আগুন লাগার খবর পাওয়া যায়। সেখানে একে একে ১০টি ইউনিট পাঠানো হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। স্থানীয়দের তথ্যমতে, ভবনের দোতলা থেকে পঞ্চম তলা পর্যন্ত একটি প্রতিষ্ঠানের ডায়াপারের গুদাম রয়েছে। আর আশেপাশে সব কাঠের দোকান। 


স্থানীয় সূত্র জানায়, ডায়াপার দাহ্যবস্তু হওয়ায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে। তৃতীয় তলায় লাগা আগুন ওপরের তলাগুলোতেও পৌঁছে যায়। প্রথমে আশপাশের লোকজন আগুন নেভানোর চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিস কর্মীরা এসে কাজ শুরু করেন।


এদিকে বংশালের আগামসি লেনের একটি জুতার কারখানায় রাত পৌনে ১১টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সংস্থাটির মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, সাততলা একটি ভবনের চতুর্থ তলার জুতার কারখানা। সেখানে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। রাত ১১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কারওয়ান বাজার ও পুরান ঢাকায় অগ্নিকাণ্ড

‘সারাদেশে নির্বাচন পরবর্তীতে ২১০টি সহিংসতার ঘটনা ঘটেছে’

চাঁদা না পেয়ে গ্রিসপ্রবাসীর পা ভেঙে দেওয়ার অভিযোগ

পাবনায় ‎নেতাকর্মীদের ওপর হামলা, বাড়ি-ঘর ভাঙচুরের অভিযোগ জামায়াতের

দাঁড়িপাল্লায় ভোট বেশি পাওয়ায় ইমামের ওপর হামলা

স্মার্টফোন চার্জার বিস্ফোরণে পুড়ে ছাই ৪ বসতবাড়ি

খুলনায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও স্লোগান, ভিডিও ভাইরাল

বিএনপির নেতাকর্মীরা নব্য আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠছে

সর্বাধিক পঠিত

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

নির্বাচনে মুখোমুখি বিএনপির সাবেক মন্ত্রীর ছেলে-মেয়ে

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

আমির হামজার ফেসবুক পেজ বন্ধ করল মেটা

কুষ্টিয়া জেলা জামায়াত আমিরের মৃত্যুতে ডা. শফিকুর রহমানের শোক

নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন রুমিন ফারহানা

চাঁদে বরফ খুঁজতে উড়ন্ত রোবট পাঠাবে চীন

উপজেলা সেক্রেটারিসহ ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে

কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলো এনজিও