স্মার্টফোন চার্জার বিস্ফোরণে পুড়ে ছাই ৪ বসতবাড়ি

Post Image

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে স্মার্টফোনের চার্জার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি বাড়ি ভস্মীভূত হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পোলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৯ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে।


স্থানীয়রা জানান, পোলাডাঙ্গা গ্রামের জিয়াউর রহমানের বাড়িতে স্মার্টফোন চার্জ দেওয়ার সময় হঠাৎ চার্জার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা দ্রুত পাশের বসতবাড়িগুলোতেও ছড়িয়ে পড়ে।


খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভোলাহাট স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে চারটি বাড়ির আসবাবপত্র, খাদ্যশস্য এবং আলমারিতে রাখা নগদ তিন লাখ ৩০ হাজার টাকা পুড়ে যায়। ভুক্তভোগীদের দাবি, মোট ক্ষতির পরিমাণ প্রায় ৯ লাখ টাকা।


ভোলাহাট ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার কৃষ্ণ প্রসাদ তলাপাত্র জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট বা চার্জার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে চারটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

দাঁড়িপাল্লায় ভোট বেশি পাওয়ায় ইমামের ওপর হামলা

স্মার্টফোন চার্জার বিস্ফোরণে পুড়ে ছাই ৪ বসতবাড়ি

খুলনায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও স্লোগান, ভিডিও ভাইরাল

বিএনপির নেতাকর্মীরা নব্য আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠছে

হেরেও ভোটারদের কৃতজ্ঞতা জানালেন মনীষা

নিহত দুই কর্মীর পরিবারের দায়িত্ব নিলেন জামায়াত আমির

রাজশাহীতে মসজিদে যাওয়ার সময় শ্রমিককে গুলি করে হত্যা

বিএনপির উদ্দেশে ফরহাদ: আওয়ামী লীগ ও ছাত্রলীগের চরিত্র কপি করবেন না

সর্বাধিক পঠিত

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

কারণ দর্শানোর নোটিশের জবাবে যা বললেন রুমিন ফারহানা

শাপলা কলিতে ভোট দেওয়ায় তিন সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

কুষ্টিয়া জেলা জামায়াত আমিরের মৃত্যুতে ডা. শফিকুর রহমানের শোক

নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন রুমিন ফারহানা

উপজেলা সেক্রেটারিসহ ইসলামী আন্দোলনের শতাধিক নেতাকর্মী যোগ দিলেন জামায়াতে

কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলো এনজিও

চাঁদে বরফ খুঁজতে উড়ন্ত রোবট পাঠাবে চীন