নির্বাচনে মুখোমুখি বিএনপির সাবেক মন্ত্রীর ছেলে-মেয়ে

Post Image

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে নাটোর-১ আসন থেকে নাটোর জেলা বিএনপির সদস্য ও মরহুম সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের ছেলে-মেয়ে মুখোমুখি হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে মেয়ে ফারজানা শারমিন পুতুলকে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে।

অন্যদিকে ছেলে দলের বিদ্রোহী প্রার্থী ইয়াসীর আরশাদ রাজন স্বতন্ত্র হয়ে বোন পুতুলের বিরুদ্ধে লড়ছেন। এছাড়াও এই আসনে বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুও লড়ছেন।

জানা গেছে, দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার পর দেশের ৭৬ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থীরা মাঠে রয়েছেন। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মঙ্গলবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনেও বিএনপির এসব বিদ্রোহী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেনি। এতে করে দলীয় ঐক্য ও ভোটের সমীকরণে বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় থাকা অনেক ত্যাগী নেতা মনোনয়ন না পেয়ে ক্ষুব্ধ হয়েছেন। কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন, আবার কেউ প্রকাশ্যে দলীয় সিদ্ধান্তের বিরোধিতা করছেন। এসব বিদ্রোহী প্রার্থীর বেশির ভাগই জেলা ও উপজেলা পর্যায়ে জনপ্রিয় হওয়ায় সংশ্লিষ্ট আসনগুলোতে দলটির ভোট বিভক্ত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কারওয়ান বাজার ও পুরান ঢাকায় অগ্নিকাণ্ড

‘সারাদেশে নির্বাচন পরবর্তীতে ২১০টি সহিংসতার ঘটনা ঘটেছে’

চাঁদা না পেয়ে গ্রিসপ্রবাসীর পা ভেঙে দেওয়ার অভিযোগ

পাবনায় ‎নেতাকর্মীদের ওপর হামলা, বাড়ি-ঘর ভাঙচুরের অভিযোগ জামায়াতের

দাঁড়িপাল্লায় ভোট বেশি পাওয়ায় ইমামের ওপর হামলা

স্মার্টফোন চার্জার বিস্ফোরণে পুড়ে ছাই ৪ বসতবাড়ি

খুলনায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও স্লোগান, ভিডিও ভাইরাল

বিএনপির নেতাকর্মীরা নব্য আওয়ামী ফ্যাসিবাদ হয়ে উঠছে

সর্বাধিক পঠিত

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

নির্বাচনে মুখোমুখি বিএনপির সাবেক মন্ত্রীর ছেলে-মেয়ে

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

আমির হামজার ফেসবুক পেজ বন্ধ করল মেটা

কুষ্টিয়া জেলা জামায়াত আমিরের মৃত্যুতে ডা. শফিকুর রহমানের শোক

নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন রুমিন ফারহানা

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

চাঁদে বরফ খুঁজতে উড়ন্ত রোবট পাঠাবে চীন

কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলো এনজিও