মনপুরায় জামায়াতের নির্বাচনী প্রচারণায় বিএনপির বাধা ও হামলা, আহত ৪

Post Image

ভোলার মনপুরা উপজেলায় জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণায় বাধা প্রদান ও হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার ৩ নম্বর উত্তর সাকুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এতে জামায়াতের অন্তত চারজন নেতাকর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মনপুরা উপজেলা বিএনপির সহসভাপতি ডা. কামাল হোসেনের বাড়ি-সংলগ্ন এলাকায় জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে নির্বাচনী প্রচারণা চালাতে গেলে প্রথমে বিএনপির কয়েকজন নেতাকর্মী বাধা দেয়। একপর্যায়ে বিএনপির গণি মাঝি, শিপন ও রাসেল হাওলাদারের নেতৃত্বে জামায়াত কর্মীদের ওপর হামলা চালানো হয়।

হামলায় জামায়াত কর্মী ইদ্রিসকে গুরুতর আহত করা হয়। অভিযোগ রয়েছে, বিএনপি নামধারী আওয়ামী লীগের কর্মী হিসেবে পরিচিত রাসেল হাওলাদার ইদ্রিসের ওপর উপর্যুপরি আঘাত করেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।

খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং এলাকায় উত্তেজনা প্রশমনে টহল জোরদার করেন।

জামায়াত নেতাকর্মীদের অভিযোগ, বিএনপির একটি অংশ দীর্ঘদিন ধরে সাধারণ জনগণকে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে এবং নির্বাচনী পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।

ঘটনার পর জামায়াতের উপজেলা নেতারা ঘটনাস্থলে এসে পরিস্থিতি পর্যালোচনা করেন এবং নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বান জানিয়ে যার যার অবস্থানে ফিরে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি, ঘটনার প্রতিবাদ ও বিস্তারিত তুলে ধরতে আজ বিকেলে উপজেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের ঘোষণা দেন। এতে সব নেতাকর্মীকে উপজেলা সদরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুতে জামায়াতের শোক

আর্জেন্টিনার জয় উদযাপনের ছবি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণের

পুলিশের বন্দুকের সামনে এই দিনে বুক পেতে দাঁড়িয়ে শহীদ হয়েছিলেন আবু সাঈদ

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ঘোষণা শিক্ষামন্ত্রীর

পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

ছোট্ট মেয়ে লিসা প্রধানমন্ত্রীকে এসে বলল, ‘আব্বা বিএনপি করায় অত্যাচারিত হয়েছে’

আবারও বেড়েছে ফার্মের মুরগির দাম

দেশের ৩ নদীর পানি বিপৎসীমার উপরে, সতর্কাবস্থায় আরও বেশ কিছু অঞ্চল

সর্বাধিক পঠিত

কুয়াকাটায় চাঁদাবাজির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সদস্য বহিষ্কার, পরে গ্রেফতার

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ

রাজধানীর ডেমরা থেকে ৫ গ্রেনেড উদ্ধার

পুলিশকে ছুরি মেরে পালাল অস্ত্র ও মাদক মামলার আসামি

মিয়ানমারের আরাকান সীমান্তে সংঘর্ষ: গুলিবিদ্ধ টেকনাফের এক নারী

আমরা দালাল মিডিয়ার বিরুদ্ধে আবারও যুদ্ধ করব

স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দের ঘটনায় প্রিজাইডিং অফিসার অপসারণ

মনপুরায় জামায়াতের নির্বাচনী প্রচারণায় বিএনপির বাধা ও হামলা, আহত ৪

বিএনপি নেতারা বিদেশে পালায় না, তাহলে লন্ডন থেকে আসলো কে

রুমিন ফারহানা পেলেন হাঁস প্রতীক