দেশের ৩ নদীর পানি বিপৎসীমার উপরে, সতর্কাবস্থায় আরও বেশ কিছু অঞ্চল

Post Image

দেশের তিনটি নদীর ৩ জেলার তিনটি পয়েন্টে পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে পর্যবেক্ষণাধীন ১২৭টি স্টেশনের মধ্যে ৬৩টিতে পানি বাড়ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, কয়েকটি গুরুত্বপূর্ণ নদীর আরও কয়েকটি পয়েন্ট সতর্কসীমায় রয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ৯টার তথ্য অনুযায়ী বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (বাপাউবো) জানিয়েছে, বর্তমানে তিনটি নদীর তিনটি পয়েন্টে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে তিস্তা নদী গাইবান্ধার তারাপুর পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার, কুশিয়ারা নদী সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ২৩ সেন্টিমিটার এবং সোমেশ্বরী নদী নেত্রকোণার কলমাকান্দা পয়েন্টে ৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পর্যবেক্ষণাধীন ১২৭টি পানি সমতল স্টেশনের মধ্যে ৬৩টিতে পানি বৃদ্ধি, ৬২টিতে হ্রাস এবং দুটি স্টেশনে পানি অপরিবর্তিত রয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশের উজানে সর্বোচ্চ ১৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ভারতের ত্রিপুরার কুমারঘাটে। একই সময়ে বাংলাদেশের অভ্যন্তরে সর্বোচ্চ ৭৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সুনামগঞ্জের মহেশখোলায়।

এ ছাড়া কয়েকটি নদীর একাধিক পয়েন্ট বর্তমানে সতর্কসীমায় রয়েছে। এর মধ্যে রয়েছে সুনামগঞ্জের ছাতক ও মারকুলি পয়েন্টে সুরমা নদী, নীলফামারীর ডালিয়া ও রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তা নদী, কুড়িগ্রামের পাটেশ্বরী পয়েন্টে দুধকুমার নদী, নেত্রকোণার খালিয়াজুরি পয়েন্টে ধনু নদী, মৌলভীবাজারের শেরপুর-সিলেট পয়েন্টে কুশিয়ারা নদী এবং ফেনীর হরিপুর পয়েন্টে মুহুরী নদী।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, এসব এলাকার নদ-নদীর পানি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ঘোষণা শিক্ষামন্ত্রীর

পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

ছোট্ট মেয়ে লিসা প্রধানমন্ত্রীকে এসে বলল, ‘আব্বা বিএনপি করায় অত্যাচারিত হয়েছে’

আবারও বেড়েছে ফার্মের মুরগির দাম

দেশের ৩ নদীর পানি বিপৎসীমার উপরে, সতর্কাবস্থায় আরও বেশ কিছু অঞ্চল

গড়াই সেতু থেকে নদীতে ঝাঁপ দিয়ে কলেজছাত্রী নিখোঁজ

যে শর্তে হরমুজে ২০ শতাংশ ফি প্রত্যাহার করলেন ট্রাম্প

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ঘোষণা শিক্ষার্থীদের

সর্বাধিক পঠিত

কিস্তির টাকা না পেয়ে হাঁস নিয়ে গেল এনজিও কর্মী

রাজধানীর ডেমরা থেকে ৫ গ্রেনেড উদ্ধার

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ

পুলিশকে ছুরি মেরে পালাল অস্ত্র ও মাদক মামলার আসামি

কুয়াকাটায় চাঁদাবাজির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সদস্য বহিষ্কার, পরে গ্রেফতার

আমরা দালাল মিডিয়ার বিরুদ্ধে আবারও যুদ্ধ করব

মিয়ানমারের আরাকান সীমান্তে সংঘর্ষ: গুলিবিদ্ধ টেকনাফের এক নারী

বিএনপি নেতারা বিদেশে পালায় না, তাহলে লন্ডন থেকে আসলো কে

রুমিন ফারহানা পেলেন হাঁস প্রতীক

স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দের ঘটনায় প্রিজাইডিং অফিসার অপসারণ