সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুতে জামায়াতের শোক

Post Image

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো শোকবার্তায় তিনি বলেন, গত রাতে বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনাল ম্যাচ দেখে দৈনিক প্রাণের বাংলাদেশ-এর স্টাফ রিপোর্টার মো. রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত-এর স্টাফ রিপোর্টার শাকিবুল হাসান মোটরসাইকেলে করে বাসায় ফেরার পথে উত্তরা জসীমউদ্দীন মোড় ও রাজলক্ষ্মীর মাঝামাঝি এলাকায় একটি বাস তাদের চাপা দিলে তারা মর্মান্তিকভাবে নিহত হন। আমি এই আকস্মিক মৃত্যুর ঘটনায় অত্যন্ত ব্যথিত ও মর্মাহত।

তিনি আরও বলেন, আসন্ন উত্তরা প্রেস ক্লাব নির্বাচনে অংশ নেওয়া এই দুই প্রথিতযশা গণমাধ্যমকর্মীর এমন আকস্মিক চলে যাওয়া দেশের সাংবাদিকতা জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। আমি নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি। একই সঙ্গে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করছি, তিনি যেন তাদের পরিবার-পরিজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের এই গভীর শোক সহ্য করার তাওফিক দান করেন।

অ্যাডভোকেট জুবায়ের দেশের সড়ক ব্যবস্থার সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ