পুলিশকে ছুরি মেরে পালাল অস্ত্র ও মাদক মামলার আসামি

Post Image

বগুড়ায় অস্ত্র ও মাদকসহ একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন বাবর আলী নামের এক পুলিশ সদস্য। রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে বগুড়া শহরের রহমাননগর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত বাবর আলী বগুড়া সদর থানার বনানী পুলিশ ফাঁড়িতে সহকারী টাউন সাব-ইনস্পেক্টর (এটিএসআই) হিসেবে কর্মরত।

পুলিশ সূত্র জানায়, সংশ্লিষ্ট আসামির বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল।

পরোয়ানা অনুযায়ী তাকে আটক করতে গেলে আসামি হঠাৎ পুলিশের ওপর চড়াও হয়। একপর্যায়ে সে ছুরি দিয়ে পুলিশ সদস্য বাবরকে আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহফুজ আলম জানান, আহত পুলিশ সদস্য বর্তমানে শঙ্কামুক্ত। ঘটনার পরপরই অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল মাঠে নেমেছে। খুব শিগগির তাকে গ্রেপ্তার করা হবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব নাকি, পোশাক লাগিয়েছি ঘুষ খাওয়ার জন্যই: এএসআই

শখের বসে ‘পর্যটন ওয়েবসাইট’ বানালেন চবির রবিন, শুরুতেই আলোচনায়

৩৬ দিনের ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

আম্মারের সাথী পদ বাতিল নিয়ে মুখ খুললেন শিবির সভাপতি

৯ কেজি স্বর্ণ উদ্ধার, পাঁচ দিনের রিমান্ডে দুই বিমানকর্মী

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

সর্বাধিক পঠিত

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ