আবারও বেড়েছে ফার্মের মুরগির দাম

Post Image

টানা বর্ষণ ও জলাবদ্ধতার প্রভাব দেখিয়ে রাজধানীর বাজারে আবারও বেড়েছে ফার্মের মুরগির দাম। বিক্রেতাদের দাবি, বৃষ্টি ও পরিবহন-সংক্রান্ত সমস্যার কারণে সরবরাহ ব্যাহত হওয়ায় দাম বেড়েছে। তাদের মতে, পরিস্থিতির উন্নতি না হলে ক্রেতাদের আরও কয়েক দিন বাড়তি দামে মুরগি কিনতে হতে পারে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে রাজধানীর কারওয়ান বাজার, যাত্রাবাড়ী, টিকাটুলি, পলাশীসহ বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

মাত্র এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়ে বর্তমানে ফার্মের মুরগী বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৮৫ টাকা দরে। একই সঙ্গে বাজারে সোনালি মুরগি, হাঁস ও ডিমের দামেও বড় ব্যবধান দেখা যাচ্ছে।

খুচরা ব্যবসায়ীদের দাবি, টানা ভারী বর্ষণ ও বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার কারণে খামার থেকে রাজধানীর পাইকারি বাজারে মুরগির সরবরাহ কমেছে, এর প্রভাব পড়েছে বাজারেও। পাশাপাশি পাইকারি পর্যায়ে আড়তদারদের দাম বৃদ্ধির কারণে খুচরা বিক্রেতাদেরও বেশি দামে মুরগি বিক্রি করতে হচ্ছে।

রাজধানীর বর্তমান বাজারদর অনুযায়ী, ফার্মের মুরগী প্রতি কেজি ১৮০ থেকে ১৮৫ টাকা, সোনালি বা কক মুরগি ৩২০ টাকা এবং লেয়ার মুরগি ৩৪০ থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ভিক্ষা করে ছেলের চিকিৎসা করাইছি, এখন খোঁজও নেয় না: হাফেজ তাশরীফের বাবা

হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, সেই ছাত্রদল নেতা বহিষ্কার

‘এই মুহূর্তে গণঅধিকার পরিষদ সরে গেলে বিএনপির ভিত নড়ে যাবে’

এক্সিলেন্ট গ্রুপের নতুন উপদেষ্টা হলেন ডব্লিউএইচআরও চেয়ারম্যান মহিউদ্দিন আমিন

আমরা নিরপরাধ, অভিযোগ প্রত্যাহার চাই : পলক

কর্ণফুলী নদীতে মিললো নিখোঁজ যুবকের অর্ধগলিত মরদেহ

লাইভে এসে বিএনপির সমালোচনা, পুলিশ হেফাজতে নারী উদ্যোক্তা

ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক

সর্বাধিক পঠিত

বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্রপাত নিরোধক স্থাপনের দাবি জামায়াতের

বিএনপির উদ্দেশে ফরহাদ: আওয়ামী লীগ ও ছাত্রলীগের চরিত্র কপি করবেন না

জামায়াতের সেক্রেটারি জেনারেলের সঙ্গে প্রবাসীদের মতবিনিময়

ঈশ্বরদীতে আমির হামজার মাহফিল ঘিরে থানায় স্মারকলিপি দিলো ছাত্রদল

হামে শিশুমৃত্যু রোধে জরুরি অবস্থা ঘোষণার দাবি ইনকিলাব মঞ্চের

হামের টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে টিকা দেব: স্বাস্থ্যমন্ত্রী

‘মুসলমানরা ঐক্যবদ্ধ না থাকলে গেরুয়ার প্রভাব প্রতিহত করা কঠিন হবে’

গাজীপুরে অস্ত্র ও গাঁজাসহ বিএনপি নেতার ভাই-ভাতিজা আটক

বগুড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা ও তার ভাইকে কুপিয়ে জখম

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী