মিয়ানমারের আরাকান সীমান্তে সংঘর্ষ: গুলিবিদ্ধ টেকনাফের এক নারী

Post Image

মিয়ানমারের আরাকান রাজ্যের তোতারদ্বীপ এলাকায় আরাকান আর্মি (AA) ও রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা আর্মি (ARA)-র মধ্যে শনিবার (২৫ অক্টোবর) দু’দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষের গুলিবর্ষণের রেশ গিয়ে পড়েছে বাংলাদেশের টেকনাফ সীমান্তেও। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের এক নারী গুলিবিদ্ধ হয়েছেন।


সূত্র জানায়, প্রথম দফার সংঘর্ষটি ঘটে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় দফা সংঘর্ষ চলে বিকেল ৫টা থেকে ৫টা ৪৫ মিনিট পর্যন্ত। জানা গেছে, আরাকান আর্মির কয়েকজন সদস্য ট্রলারে করে তোতারদ্বীপের নিজস্ব নিয়ন্ত্রিত ক্যাম্পে ফেরার সময় এআরএ (ARA) মুজাহিদরা ট্রলারটিতে হামলা চালিয়ে তা ধ্বংস করে দেয়। পাল্টা প্রতিক্রিয়ায় আরাকান আর্মি হালকা রকেট লঞ্চার (আরএল) ও বিভিন্ন ক্ষুদ্র-মাঝারি অস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালায়।


স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষ চলাকালে মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া একটি গুলি বাংলাদেশ সীমান্তের হোয়াইক্যং ৩ নম্বর ওয়ার্ডের তেচ্ছি ব্রিজ এলাকায় এসে পড়ে। এতে স্থানীয় বাসিন্দা ছেনুয়ারা বেগম (৩৫) পায়ে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন।


ঘটনার প্রত্যক্ষদর্শী মোস্তাক আহমেদ বলেন, “শনিবার বিকেলে হঠাৎ সীমান্তের ওপারে বিকট শব্দে গোলাগুলি শুরু হয়। কিছুক্ষণ পর একটি গুলি এসে আমার দোকানের টিন ছিদ্র করে ভেতরে পড়ে। সবাই আতঙ্কে দৌড়াতে থাকে।”


আহত ছেনুয়ারা বেগম জানান, “আমি বিকেলে বাড়ির উঠানে হাঁটছিলাম, হঠাৎ গুলি এসে পায়ে লাগে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ি।”


হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ আনোয়ারী বলেন, “মিয়ানমার সীমান্তে গোলাগুলির শব্দ শোনার পরপরই খবর পাই—আমাদের এলাকার ছেনুয়ারা বেগম গুলিবিদ্ধ হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।”


ঢাকাভয়েস২৪/লিমন

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ঘোষণা শিক্ষার্থীদের

শেখ হাসিনা ফিরলে নিশ্চিত করা হবে ন্যায়বিচার: তথ্য উপদেষ্টা

এইচএসসি-আলিম পরীক্ষা স্থগিতের দাবি ইসলামী ছাত্র আন্দোলনের

৫২৭ কোটি টাকার স্থায়ী বাঁধে দেড় মাসেই ধস

৫ দিনেও মিলেনি বিমানবন্দর কর্মকর্তার খোঁজ

রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ

ধুনটে যমুনার ভয়াবহ ভাঙন, জনমনে আতঙ্ক

বিপৎসীমার ১০ সেন্টিমিটার অতিক্রম করল তিস্তার পানি, বড় বিপদের মুখে নিম্নাঞ্চল

সর্বাধিক পঠিত

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন আসিফ মাহমুদ

কিস্তির টাকা না পেয়ে হাঁস নিয়ে গেল এনজিও কর্মী

রাজধানীর ডেমরা থেকে ৫ গ্রেনেড উদ্ধার

পুলিশকে ছুরি মেরে পালাল অস্ত্র ও মাদক মামলার আসামি

আমরা দালাল মিডিয়ার বিরুদ্ধে আবারও যুদ্ধ করব

লক্ষ্মীপুরে দেশীয় অস্ত্রসহ বিএনপি নেতা আটক

বিএনপি নেতারা বিদেশে পালায় না, তাহলে লন্ডন থেকে আসলো কে

রুমিন ফারহানা পেলেন হাঁস প্রতীক

কুয়াকাটায় চাঁদাবাজির ঘটনায় স্বেচ্ছাসেবক দলের সদস্য বহিষ্কার, পরে গ্রেফতার

মিয়ানমারের আরাকান সীমান্তে সংঘর্ষ: গুলিবিদ্ধ টেকনাফের এক নারী