রাজনীতি থেকে অবসর নিতে চাই : মির্জা ফখরুল

Post Image

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতি থেকে আমি অবসর নিতে চাই। আমাদের দেশে অবসর নেওয়ার মতো কোনো প্রচলন নেই, আমি সেই শুরুটা করতে চাই।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাতে ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বিগত ১৫ বছর কোনো সুযোগ পাইনি আপনাদের উন্নয়ন ও ভাগ্যের পরিবর্তন করার। কারণ আমরা সেই সময়টায় অত্যাচার, নির্যাতন ও নিপীড়নের মধ্যে ছিলাম। আমার ঠাকুরগাঁওয়ের ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলসহ মূল দলের অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে এবং সবাই অনেক কষ্ট করেছে। আল্লাহর কাছে লাখো শুকরিয়া, এই মামলাগুলো থেকে আমরা সবাই খালাস পেয়েছি।”

তিনি আরও বলেন, “আমরা আগামী ১২ ফেব্রুয়ারি আন্দোলনের ফসল হিসেবে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পাচ্ছি। গত নির্বাচন সুষ্ঠু ছিল না, কারণ নির্বাচন করতেই দেয়নি। নির্বাচনের দুই দিন আগে গোয়েন্দা বাহিনী এসে ভয় দেখিয়ে চলে যেত। এবার আমাদের সুযোগ এসেছে একটা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংসদ ও সরকার গঠন করার। নতুন সরকার গঠন করার জন্য আপনারা সবাই ধানের শীষে ভোট দেবেন।”

মির্জা ফখরুল বলেন, “ঠাকুরগাঁও পৌরসভার একটা ইতিহাস আছে। বিএনপি এখানে কোনোদিন হারেনি। এর আগে আমি সংসদ নির্বাচনে হেরে গেলেও পৌরসভায় কিন্তু হারেনি বিএনপি। তাই অনুরোধ করব, এবার আমার শেষ নির্বাচন; অনেক বয়স হয়েছে আমার। রাজনীতি থেকে আমি অবসর নিতে চাই। আমাদের দেশে অবসর নেওয়ার মতো কোনো প্রচলন নেই, আমি সেই শুরুটা করতে চাই। এবার নির্বাচন করে আমি রাজনীতি থেকে অবসর নিতে চাই। বর্তমানে আমার যে মনের অবস্থা, তাতে অবসর নেওয়াই ভালো।”

তিনি বলেন, “আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দিন লন্ডনে ছিলেন। দেশে এসেই তিনি মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ডের কথা বলছেন। এই কার্ডের মাধ্যমে মানুষ সস্তায় নিত্যপ্রয়োজনীয় জিনিস ক্রয় করতে পারবে। চিকিৎসা ও শিক্ষাসহ সবকিছুতেই সুবিধা পাবে। কৃষকদেরও কার্ড দেওয়া হবে, যার ফলে তারা সার ও বীজসহ সবকিছু ন্যায্য মূল্যে ক্রয় করতে পারবে। আমরা শিশুদের সুশিক্ষার জন্য ভালো স্কুলের ব্যবস্থা করব। হাসপাতালে যেন মানুষ ভালো চিকিৎসা পায়, সেই ব্যবস্থা করব এবং সস্তায় ওষুধ দেওয়ার চেষ্টা করব।”

তিনি আরও বলেন, “এবার নির্বাচিত হলে ঠাকুরগাঁওয়ে এয়ারপোর্ট ও মেডিকেল কলেজ নির্মাণ এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর করব। আমাদের মা-বোনদের তারেক রহমান প্রশিক্ষণের ব্যবস্থা করবেন যেন ঘরে বসেই তারা আয় করতে পারেন। ঠাকুরগাঁওয়ে অনেক উন্নয়ন করতে হবে। আমাদের মা-বোন ও যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে।”

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ