‘হ্যাঁ’ ভোট সংবিধান ও গণতন্ত্রবিরোধী : জিএম কাদের

Post Image

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, এখনো কোনোভাবেই তথাকথিত ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নেননি। তার মতে, ‘না’ ভোটে যেমন দেশ বাঁচবে না, তেমনি ‘হ্যাঁ’ ভোট দিয়েও দেশের কোনো কল্যাণ হবে না। বরং এই পুরো প্রক্রিয়াই সংবিধানবিরোধী, আইনবহির্ভূত এবং গণতন্ত্রবিরোধী বলে মন্তব্য করেন তিনি।

শনিবার (৩১ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর নগরীর সিটি বাজার এলাকায় নির্বাচনী প্রচারণাকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জিএম কাদের।

এ সময় তিনি রংপুর সদর-৩ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন এবং লাঙ্গল প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা করেন।

জিএম কাদের বলেন, ‘আমরা পরিষ্কারভাবে বলতে চাই-দেশের মানুষ তথাকথিত ‘হ্যাঁ’ ভোটকে গ্রহণ করছে না। এটি জনগণের ওপর চাপিয়ে দেওয়া একটি প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই।

তাই ‘হ্যাঁ’ ভোট দিলে দেশের প্রকৃত সমস্যার সমাধান হবে না, আর না ভোট দিলে দেশের মানুষ শান্তিতে থাকবে।’

তিনি অভিযোগ করে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় জনগণের মতামতকে উপেক্ষা করে একটি বিশেষ এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করা হচ্ছে। ‘এই তথাকথিত ‘হ্যাঁ’ ভোট সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, আইনের বাইরে এবং গণতন্ত্রের মূল চেতনার পরিপন্থী। জনগণের অংশগ্রহণ ছাড়া কোনো সিদ্ধান্ত কখনোই টেকসই হতে পারে না,’ বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

নির্বাচন প্রসঙ্গে জিএম কাদের বলেন, দেশের মানুষ এখন ১২ তারিখের দিকে তাকিয়ে আছে। ‘এই নির্বাচনে জনগণের রায়ই হবে চূড়ান্ত রায়। কোনো ষড়যন্ত্র, কোনো চাপ কিংবা কোনো কৃত্রিম আয়োজন দিয়ে জনগণের সিদ্ধান্ত বদলানো যাবে না,’ বলেন তিনি।

তিনি আরো বলেন, রংপুরের মানুষ ঐতিহ্যগতভাবে জাতীয় পার্টির প্রতি আস্থাশীল। ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, রংপুর সদর–৩ আসনের জনগণ আবারও লাঙ্গল প্রতীককে বিজয়ী করবে।

জনগণ জানে কারা সত্যিকার অর্থে তাদের কথা বলে এবং কারা শুধু ক্ষমতার রাজনীতি করে,’ বলেন জিএম কাদের।

নির্বাচনী প্রচারণাকালে তিনি ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের নানা অভিযোগ ও প্রত্যাশার কথা শোনেন। এ সময় তিনি বলেন, জাতীয় পার্টি সবসময় সাধারণ মানুষের অধিকার, গণতন্ত্র ও আইনের শাসনের পক্ষে রাজনীতি করে এসেছে এবং ভবিষ্যতেও করবে।

জিএম কাদের আরো বলেন, ‘আমরা ক্ষমতার রাজনীতি নয়, জনগণের রাজনীতি করতে চাই। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। তাই এই নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করবে-দেশ কোন পথে যেতে চায়।’

প্রচারণাকালে জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা বলেন, রংপুরে জাতীয় পার্টির ব্যাপক জনসমর্থন রয়েছে এবং নির্বাচনের দিন লাঙ্গল প্রতীকের পক্ষে বিপুল ভোট পড়বে বলে তারা আশাবাদী।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির রংপুর জেলা আহ্বায়ক মো. আজমল হোসেন লেবু,কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও রংপুর মহানগর সিনিয়র সহ-সভাপতি মো. লোকমান হোসেন প্রেসিডিয়াম সদস্য রংপুর মহানগর সাধারণ সম্পাদক এস.এম ইয়াসির, প্রেসিডিয়াম সদস্য ও  রংপুর মহানগর সহ-সভাপতি হাসানুজ্জামান নাজিমসহ জাতীয় পার্টির জেলা ও মহানগরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তার সঙ্গে জেলা ও মহানগর জাতীয় পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ছয় মাসে চট্টগ্রামে বন্ধ ৫০ কারখানা, কারণ কী

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

লালমনিরহাটে কৃষকদের ধাওয়ায় শর্টগান-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

এক মাসের ব্যবধানে গোবিপ্রবি ভিসিকে সরিয়ে আরেক বিশ্ববিদ্যালয়ে দেয়া হলো

আবারও বাড়ল স্বর্ণের দাম

মিউজিকসহ আর গান গাইবেন না জামায়াত নেতার ছেলে ঢাবি ছাত্র সালমান

‘শেষ হতা এক্কান, ফিরত চাই আরকান’

সর্বাধিক পঠিত

ঝিনাইদহে নির্বাচন-পরবর্তী সহিংসতা : আহত ১৩, ভাঙচুর

খুলনায় আ.লীগ কার্যালয়ে পতাকা উত্তোলন ও স্লোগান, ভিডিও ভাইরাল

রমজানে অনলাইনে কুরআন শেখানোর উদ্যোগ শায়খ আহমাদুল্লাহর

ইসলাম কোনো ধর্মের ওপর জোরপূর্বক কিছু চাপিয়ে দেয় না: দেলাওয়ার হোসেন

আমার মেয়ে বুকের বাঁ পাশে গুলিবিদ্ধ হয়ে শহীদ হয়

ঝিনাইদহে স্বতন্ত্র ও ধানের শীষ সমর্থকদের মধ্যে সংঘর্ষ

সদ্য বিএনপিতে যোগদান করা সাবেক ইউপি চেয়ারম্যান দেশীয় অস্ত্রসহ আটক

বান্দরবানে গোলাগুলিতে নিহত ১

হাদি হত্যা মামলার প্রতিবেদন ফের পেছাল

চাইনিজ কুঁড়াল-রাম দাসহ যৌথ বাহিনীর হাতে আটক বিএনপি নেতা