কুষ্টিয়ায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে দুই গ্রুপের উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া

Post Image


কুষ্টিয়া-৩ সদর আসনে নির্বাচনে পরাজয়ের পর বিএনপির দুই গ্রুপের অভ্যন্তরীণ কোন্দল নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কুষ্টিয়া কোর্টপাড়া এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী কুষ্টিয়া জেলা বিএনপির সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার পরাজিত হওয়ায় দলীয় নেতারা কুষ্টিয়া কোর্ট স্টেশনের প্লাটফর্মে বিএনপির অঙ্গসংগঠনের দুই গ্রুপের মধ্যে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়।


পরে কুষ্টিয়া শহর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইমতিয়াজ দিবস, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম ও ছাত্রদল নেতা সাগির কুরাইশসহ তাদের নেতাকর্মীরা ও কুষ্টিয়া জেলা কৃষক দলের আহ্বায়ক আরিফুর রহমান সুমন, সদস্যসচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম ও কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ইসমাইল হোসেন মুরাদের কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্টেশনের প্লাটফর্মের ওপরে থাকা চায়ের দোকানে থাকা বেশ কয়েকটি প্লাস্টিকের চেয়ার ভাঙচুর করে। এরপর দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আনে।


এ বিষয়ে কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন ও সদস্যসচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারকে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেননি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

কুষ্টিয়ায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে দুই গ্রুপের উত্তেজনা, ধাওয়া-পাল্টা ধাওয়া

মুন্সীগঞ্জে বিদ্রোহী প্রার্থীর সমর্থককে পি টি য়ে হ ত্যা, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বি রু দ্ধে

বিদ্রোহী প্রার্থীর সমর্থককে পিটিয়ে হত্যা, অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের বাবাকে কুপিয়ে জখম, অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে

ঝিনাইদহে নির্বাচন-পরবর্তী সহিংসতা : আহত ১৩, ভাঙচুর

হেরে গেলেন ঝালকাঠির আলোচিত জামায়াত প্রার্থী ফয়জুল হক

বগুড়ার সব আসনে জয় বিএনপির

সাতক্ষীরা-৪ শ্যামনগরে দাঁড়িপাল্লার জয়, ২১ হাজার ভোটে বিজয়ী গাজী নজরুল ইসলাম

সর্বাধিক পঠিত

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

খুলনা-১ আসনে এগিয়ে জামায়াতের কৃষ্ণ নন্দী

হেরে গেলেন ঝালকাঠির আলোচিত জামায়াত প্রার্থী ফয়জুল হক

কারণ দর্শানোর নোটিশের জবাবে যা বললেন রুমিন ফারহানা

জামায়াত নেতাকে কুপিয়ে জখম

মিয়া গোলাম পরওয়ারের পেশা ব্যবসা, রয়েছে কোটি টাকার স্থাবর সম্পত্তি

জামায়াতকে হারিয়ে বিএনপির ভূমিধস বিজয়

কিস্তি দিতে না পারায় গৃহবধূর আংটি-বদনা নিয়ে গেলো এনজিও

কুষ্টিয়া জেলা জামায়াত আমিরের মৃত্যুতে ডা. শফিকুর রহমানের শোক

নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন রুমিন ফারহানা