ভালুকায় যাত্রীবাহী বাস উল্টে চালকের সহকারীসহ নিহত ২, আহত অন্তত ১০

Post Image


ময়মনসিংহের ভালুকায় বাস দুর্ঘটনায় চালকের সহকারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও ১০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মেহরাবাড়ি এলাকায় একটি বাস উল্টে গেলে এই দুর্ঘটনা ঘটে।


নিহতদের মধ্যে একজন বাস চালকের সহকারী অনিক (২৮)। তিনি মানিকগঞ্জের ঘিউর উপজেলার জগন্নাথদিয়া গ্রামের আলতাফ হোসেনের ছেলে। অপরজন হলেন ভালুকা উপজেলার বীরুনিয়া গ্রামের আব্দুল নুর ইসলামের ছেলে শাহজাহান সিরাজ (৪০)।


হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শ্রীপুর উপজেলার মাওনা থেকে ছেড়ে আসা একটি মিনিবাস মেহরাবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। এতে বাসচালকের সহকারীসহ কমপক্ষে ১২ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।


দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভলডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেভি মেহেদী হাসান জানান, এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

সাতসকালে সড়কে ঝরল ১৫ প্রাণ

বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল শিশুসহ ৮ জনের

সাতসকালে বাসচাপায় প্রাণ গেল ৬ শ্রমিকের

বগুড়ায় এনসিপির কর্মসূচি হতে দেওয়া হবে না: যুবদল

জামায়াতের কর্মসূচিতে বিএনপির হামলা, ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধর

মতলব পৌরসভায় জুলাই প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

আপনি কেন দেশে এসেছেন, উত্তরে যা বলেছিলেন মীর কাশেম আলী

সংবর্ধনা অনুষ্ঠান থেকে জুলাই যোদ্ধাদের মারধর করে বের করলেন বিএনপি নেতাকর্মীরা

সর্বাধিক পঠিত

চাঁদা না পেয়ে গ্রিসপ্রবাসীর পা ভেঙে দেওয়ার অভিযোগ

শরীয়তপুরে বিপুল অস্ত্রসহ বিএনপিকর্মী আটক

ধর্ষণচেষ্টার মামলা করেছিলেন সুরভী, গুরুত্ব পায়নি পুলিশের কাছে

ফুলকুঁড়ি আসরের আয়োজনে ৩০তম ন্যাশনাল ক্যাম্প শুরু

পবিত্র রমজান উপলক্ষে ছাত্রশিবিরের মাসব্যাপী কর্মসূচি

গণহত্যার আসামিদের জামিন ও আ. লীগ কার্যালয় খোলার প্রতিবাদ জামায়াতের

মাগুরায় ভোটকেন্দ্রে স্থাপিত সিসি ক্যামেরা ভাঙচুর

ভোট প্রদান করলেন ছাত্রশিবির এর কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম

ভালুকায় যাত্রীবাহী বাস উল্টে চালকের সহকারীসহ নিহত ২, আহত অন্তত ১০

ভেড়ামারায় বিএনপি অফিসে ককটেল বিষ্ফোরণ, গুলিবিদ্ধ চা দোকানি