রিজওয়ানা নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের আত্মস্বীকৃত রাজসাক্ষী : গোলাম পরওয়ার

Post Image

নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ এনে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। তিনি বলেন, বিদায়ি অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসান নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের আত্মস্বীকৃত রাজসাক্ষী।

নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে ‘সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও খলিলুর রহমানের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে’ আজ শুক্রবার বিক্ষোভ মিছিল করে জামায়াত। ঢাকা মহানগর দক্ষিণ শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে এ মন্তব্য করেন মিয়া গোলাম পরওয়ার।

সমাবেশে সৈয়দা রিজওয়ানা হাসানের উদ্দেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, আপনি আপনার বক্তব্যের অডিও-ভিডিও বারবার দেখুন, আপনি কী বলেছেন? যখন চারদিকে সমালোচনা ও তদন্তের দাবি উঠল, আপনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেন যে আপনি কোনো রাজনৈতিক দলকে মিন করেননি, উগ্রবাদীদের মিন করেছেন। কিন্তু আপনার কথাতেই আপনি আবার ধরা পড়ে যাচ্ছেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, “আপনি বলছেন—‘তারা বিরোধী দলে থাকলেও তাদেরকে আমরা মেইনস্ট্রিমে আসতে দিইনি’। অর্থাৎ আপনি মেইনস্ট্রিম বলতে পার্লামেন্ট নির্বাচনে মেজরিটি সিটে জিতে আসতে দেননি।

দ্যাট ইজ কল্ড ইলেকশন ইঞ্জিনিয়ারিং। আপনার এই কথা থেকেই জনগণের বিশ্বাস করার সুযোগ আছে যে, আপনি হচ্ছেন সেই ইঞ্জিনিয়ারিংয়ের একজন আত্মস্বীকৃত রাজসাক্ষী।”

বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের বিরুদ্ধেও নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলেছে জামায়াতে ইসলামী। তার উদ্দেশে মিয়া গোলাম পরওয়ার বলেন, উপদেষ্টা থাকাকালীন আপনি বর্তমান সরকারি দলের যথেষ্ট উপকার করেছেন এবং নির্বাচনে বিজয়ী করে সরকারে আনার সার্ভিসে তারা এত সন্তুষ্ট হয়েছে যে, পুরস্কার হিসেবে আপনাকে পররাষ্ট্রমন্ত্রীর পদ দেওয়া হয়েছে।

এটা জাতি বুঝতে পারে, ইঞ্জিনিয়ারিংয়ে আপনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলা

প্রধান ফটক তালাবদ্ধ, ভেতরে স্বাস্থ্য সহকারীদের আড্ডা

‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেব’, যুবদল নেতার নামে পোস্টার ভাইরাল

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে : রিজভী

১৪০০ জেলে কার্ড, তবুও সরকারি চাল থেকে বঞ্চিত প্রকৃত জেলেরা

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

‘জয় বাংলা’ বলে বিএনপি কার্যালয় ভাঙচুর, রাতেই আ.লীগ নেতার বাড়িতে আগুন

১৭ লাখ টাকার ট্রান্সফরমার চুরি, স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

সর্বাধিক পঠিত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

গণভোট বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ

সড়কে ভেঙে পড়েছে ১৭টি খুঁটি, নিহত ১

দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

কুকুরটির শরীর থেকে নমুনা সংগ্রহ, তদন্ত কমিটি করেছে প্রশাসন

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, অভিযুক্ত বিএনপি নেতা

চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের নির্মাণসামগ্রী লুট ছাত্রদল নেতার

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

আগে ছিলেন আ.লীগ, এখন হয়েছেন বিএনপি নেতা