রাজধানীতে ১৫তম চাঁপাই উৎসব শনিবার

Post Image


শেকড়ের টানে এবং পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করতে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁপাই উৎসব-২০২৬। শনিবার (৩ জানুয়ারি) ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির উদ্যোগে রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১৫তম এই উৎসবের আয়োজন করা হয়েছে। এই উৎসবকে কেন্দ্র করে ঢাকায় বসবাসরত জেলাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

এবারের উৎসবে সভাপতিত্ব করবেন—রাজউক-এর প্রধান প্রকৌশলী ও ঢাকাস্থ চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার নুরুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি ও সমিতির উপদেষ্টা হিসেবে উপস্থিত থাকবেন ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব), যিনি জেলার একজন কৃতি সন্তান হিসেবে উৎসবের গৌরব বৃদ্ধি করবেন।

জানা গেছে, উৎসবের মূল আকর্ষণ হিসেবে থাকবে ঐতিহ্যবাহী গম্ভীরা: নানা-নাতির রসাত্মক ও সমসাময়িক গম্ভীরা গান; আরো থাকছে আঞ্চলিক খানা-পিনা: স্টলে থাকছে চাঁপাইয়ের বিখ্যাত ‘কালাই রুটি’ ও মাসকলাইয়ের ডাল। এছাড়াও জেলার গুণীজন ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হবে।

ব্যতিক্রমী এই আয়োজনের উদ্দেশ্য তুলে ধরে সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন বলেন, চাঁপাই উৎসবের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও সম্ভাবনাকে জাতীয় পর্যায়ে তুলে ধরা হবে। পাশাপাশি জেলার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও প্রবাসী চাঁপাইনবাবগঞ্জবাসীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধিতে এই উৎসব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‘ঢাকার ব্যস্ত জীবনের মাঝে চাঁপাইনবাবগঞ্জের জেলার মানুষগুলো যেন একদিনের জন্য হলেও নিজেদের সংস্কৃতিতে হারিয়ে যেতে পারে। এই উৎসব আমাদের ঐক্যের প্রতীক হিসেবে ভূমিকার রাখবে’—বলে উল্লেখ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান

টিউমার সন্দেহে জানা গেল ৭ মাসের অন্তঃসত্ত্বা শিশু, নানা পলাতক

সুরা বাইয়্যিনাতে মানুষের জন্য যে শিক্ষা রয়েছে

নিষেধাজ্ঞার আগে চাঁদপুরের ঘাটে বেড়েছে ইলিশের দাম, বিক্রি হচ্ছে কেজি ৩ হাজারে

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

সাংবাদিককে না পেয়ে ছেলেকে ধরে নিয়ে গেল পুলিশ

ছিনতাইকারী ধরতে গিয়ে প্রাণ দিলেন সিএমপি কনস্টেবল আল আমিন

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’ স্লোগান, প্রধান শিক্ষক গ্রেপ্তার

সর্বাধিক পঠিত

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি সারজিস

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ

প্রেমে রাজি না হওয়ায় বিদ্যালয়ে ঢুকে স্কুলছাত্রীকে লাথি, ভাঙলো তিন দাঁত

বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

যেসব এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে আজ