গুলি করে বাংলাদেশি যুবককে হত্যা সীমান্তে নয় ভারতে: বিজিবি

Post Image


কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ৫ ডিসেম্বর বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক শান্তকে সীমান্তেনয় ভারতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি। গতকাল বুধবার বিকেলে বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠে ৪৭ বিজিবি কর্তৃক শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।


নিহত শান্ত ‘বিএসএফকে আক্রমণ করার চেষ্টা করেছিল জানিয়ে তিনি আরো বলেন, যাকে হত্যা করা হয়েছে বা যাকে বিএসএফ কর্তৃক গুলি করা হয়েছে শান্ত নামের ছেলেটা আসলে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিল। অবৈধ অনুপ্রবেশ এবং তারই পরিপ্রেক্ষিতে তাদের বক্তব্য অনুযায়ী শান্ত চোরাকারবারি ছিল। সে সেখানে যেয়ে বিএসএফকে আক্রমণ করার চেষ্টা করেছিল। তার পরিপ্রেক্ষিতে আত্মরক্ষার্থে তারা গুলি করেছিল।


বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, আমাদের কুষ্টিয়া মেহেরপুর এই সীমান্তে সীমান্ত হত্যার বিষয়ে আপনারা যেভাবে সীমান্ত হত্যার কথা বলেন বিষয়টা আমি দ্বিমত পোষণ করছি। এখানে কোনো উদ্বেগের কারণ নেই। আমাদের সীমান্ত এলাকায় মানুষদের যথেষ্ট পরিমাণে মোটিভেট করার চেষ্টা করছি। যাতে এই ধরনের কার্যক্রমে তারা লিপ্ত না হয়। এই ধরনের কার্যক্রম কেউ যদি করার চেষ্টা করে থাকে, তার সম্পর্কে যাতে আমরা অগ্রিম ইনফরমেশন পাই আগে থেকেই আমরা তাকে থামিয়ে দিতে পারবো। সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি সব সময় সামাজিক কর্মকাণ্ডে ভূমিকা রেখে চলেছে।


তিনি আরো বলেন, বিজিবির প্রধান কাজ হচ্ছে সীমান্তকে রক্ষা করা। চোরাচালান সম্পূর্ণরূপে বন্ধ করা। এর পাশাপাশি সবসময় দুস্থ মানুষদের পাশে থাকার চেষ্টা করি। সীমান্ত পাহারা দেয়ার জন্য আমাদের ট্রহল কার্যক্রম আশেপাশের রাস্তায় বৃদ্ধি করেছে। এছাড়া আমরা বিভিন্ন রকম পয়েন্টে চেকপোস্ট বসে আছি। যে গাড়িগুলোকে আমাদের সন্দেহ হয়, সেই গাড়িগুলোকে আমরা চেক করি। আমরা মোটামুটি নিশ্চিত করার চেষ্টা করছি কোন অনুপ্রবেশকারী বাংলাদেশের প্রবেশ করতে পারবে না, কোনো দুষ্কৃতিকারী আমাদের বাংলাদেশ ত্যাগ করে বের হতে পারবে না। আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হব। আমাদের কাছে যে ইনফরমেশন আছে, এই সীমান্ত দিয়ে এখনো পর্যন্ত কোনো দুষ্কৃতিকারী পাশের দেশে পালিয়ে যেতে পারেনি। আমরা সেজন্য সতর্ক অবস্থায় আছি। এখনো পর্যন্ত আমাদের কোনো ইনফরমেশন নেই।


কাঁটাতারের বেড়ার এপার বা ওপারে কত মিটার বা কিলোমিটার এলাকাকে সীমান্ত বলা হবে। আর বাংলাদেশিরা সীমান্ত পার হলে সেটা বিজিবির ব্যর্থতা বলা যাবে কি? আমার দেশের পক্ষে এই প্রশ্ন করে বিজিবির ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনির সরকারি হোয়াটসঅ্যাপ নম্বরে ক্ষুদে বার্তা পাঠালেও উত্তর দেননি তিনি।


এ সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলাম, বিজিবির সংশ্লিষ্ট কর্মকর্তা, আমন্ত্রিত সাংবাদিকসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর রাত আনুমানিক দেড়টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর আওতাধীন আশ্রায়ন বিওপি সংলগ্ন সীমান্ত পিলার ১৫৪/৩-এস-এর পাশদিয়ে ১০ থেকে ১২ জন বাংলাদেশি ভারতে প্রবেশের চেষ্টা করে। এ সময় বিএসএফ সদস্যদের গুলিতে বিদ্ধ হয়ে শান্ত নামে একজন গুরুতর আহত হয়। এবং তার সহযোগীরা পালিয়ে যায়।


বিএসএফর ভাষ্যমতে, শান্তকে চিকিৎসার জন্য ভারতের করিমপুর রুরাল হাসপাতালে ভর্তি করে তারা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন বিকেলে তার মৃত্যু হয়। পরে শান্ত নিহত হওয়ার ঘটনা তার পরিবার বিজিবিকে জানালে শান্তর লাশ ফেরত চেয়ে বিএসএফকে পত্র দেয় বিজিবি।


শান্ত নিহতের ৮ দিন পর সীমান্ত পিলার ১৫২/৭-এস সংলগ্ন ভারত ভূখন্ডে কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত দেয় বিএসএফ। নিহত শান্ত (২৪) দৌলতপুর উপজেলা

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জামায়াতের কর্মসূচিতে বিএনপির হামলা, ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধর

মতলব পৌরসভায় জুলাই প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

আপনি কেন দেশে এসেছেন, উত্তরে যা বলেছিলেন মীর কাশেম আলী

সংবর্ধনা অনুষ্ঠান থেকে জুলাই যোদ্ধাদের মারধর করে বের করলেন বিএনপি নেতাকর্মীরা

রাজশাহীতে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

রাত ৯টায় ছাত্রশিবিরের জরুরি সংবাদ সম্মেলন

সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে: শিবির সভাপতি

ঢাকা আলিয়ায় শিবির ও ছাত্রদলের সংঘর্ষ চলছে, আহত ১৩

সর্বাধিক পঠিত

মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে যুক্তরাষ্ট্রকে চেষ্টা করতে বলেছে বাংলাদেশ

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০

বিএনপি ফ্যামেলি কার্ডের নামে জনগণের সঙ্গে মিথ্যা প্রতারণা করছে

সাবেক যুবলীগ নেতা সম্রাটকে ২০ বছরের কারাদণ্ড

একটি গোষ্ঠী ট্যাক্স ফাঁকির টাকায়, যাকাতের নামে কাপড় দিচ্ছে

ইউএনও-কে ‘আপু’ সম্বোধন করায় আয়োজকের সঙ্গে বাগবিতণ্ডার অভিযোগ

নারায়ণগঞ্জে বিএনপি জোটের প্রার্থীকে দেড় লাখ টাকা জরিমানা

চাঁদা না পেয়ে গ্রিসপ্রবাসীর পা ভেঙে দেওয়ার অভিযোগ

ফুলকুঁড়ি আসরের আয়োজনে ৩০তম ন্যাশনাল ক্যাম্প শুরু

ধর্ষণচেষ্টার মামলা করেছিলেন সুরভী, গুরুত্ব পায়নি পুলিশের কাছে