মুক্তিযুদ্ধের পরও প্রত্যাশিত মুক্তি আসেনি: এসএম ফরহাদ

Post Image

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সাধারণ সম্পাদক এসএম ফরহাদ বলেছেন, দেশের দীর্ঘ রাজনৈতিক সংকট প্রমাণ করে যে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পরও প্রত্যাশিত মুক্তি পুরোপুরি আসেনি।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে বাউফল উন্নয়ন ফোরাম আয়োজিত ‘জুলাই শহীদ স্মৃতি প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান’ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন তিনি।

এসএম ফরহাদ বলেন, ‘৭৫, ৯৫ এবং সর্বশেষ ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পরও শিক্ষার্থীরা যে কাঙ্ক্ষিত পরিবর্তনের স্বপ্ন দেখেছিলেন, তা বাস্তবে খুব কমই প্রতিফলিত হয়েছে। ক্ষমতায় আসা দলগুলো অতীতের ভুলে ফিরে গিয়েই চলছে। শিক্ষার্থীরা আর আগের সংঘাতমুখী রাজনীতি চায় না, অস্ত্রের ভয় দেখিয়ে কোনো প্রভাব বিস্তারও তারা মেনে নিতে রাজি নয়।

তিনি আরও বলেন, ছাত্ররাজনীতির যেসব ক্যাম্পাসে আগে মাসল পাওয়ার বা অস্ত্রের আধিপত্য ছিল, সেখানে বর্তমানে শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে এসব প্রবণতা ঠেকিয়ে দিচ্ছেন। দিনের শেষে শিক্ষার্থীর বিজয়ই তরুণ প্রজন্মের বিজয়।

সম্প্রতি কিছু রাজনৈতিক নেতার গাড়িবহরে অস্ত্র নিয়ে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এভাবে চলতে থাকলে জবাব মিলবেই। তরুণরা ভোট দেবেন সেই প্রার্থীকেই, যিনি ন্যায়বিচার, শিক্ষা সংস্কার, চাঁদাবাজি ও দুর্নীতি দমন এবং রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি বাস্তবে রূপ দেবেন। রাজনৈতিক পরিচয় নয়- মানদণ্ড হবে সততা ও সুশাসন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী–২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী এবং ঢাকার মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ। জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট, জাতীয় ফুটবলের সাবেক তারকা কায়সার হামিদসহ গত বছরের জুলাই আন্দোলনে নিহত সাত শহীদের পরিবারের সদস্যরাও এতে যোগ দেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে ৪ সাংবাদিক

অতিরিক্ত জামাকাপড় জমিয়ে রাখার মানে নেই, অল্পতেই সুন্দরভাবে চলা যায়: উম্মে কুলসুম পপি

মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

নিজের নেতাকর্মীদের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান

সরকার না পারলেও জুলাই শহীদদের নিয়ে 'অ্যাপ' তৈরি করে আরেক ধামাকা দেখাল জামায়াত

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

সরকারি সহযোগিতার নামে কাউকে টাকা দেবেন না

বিদ্যালয়ের ছোট্ট ‘পিনু’ আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র চিফ হুইপ মনি: গর্বিত প্রবীণ শিক্ষাবিদ

সর্বাধিক পঠিত

যশোরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: দুই প্রার্থীকে ২ লাখ ৫০ হজার টাকা জরিমানা

অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

নবম পে-স্কেল ২ সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় যাচ্ছে

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদীর ওপর হামলা

নিজের স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক

সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

মাদকবিরোধী কমিটির উপদেষ্টার রক্ত দিয়ে গোসল করার হুমকি বিএনপি নেতার

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান : সংসদে ববি হাজ্জাজ

মাদক সেবনের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন