আ. লীগের সাধারণ সম্পাদকসহ পাঁচ শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

Post Image


ফরিদপুর জেলার ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল হক মিরু মুন্সী যোগদান করলেন বিএনপিতে। বিষয়টি এলাকায় বেশ চমক সৃষ্ট হয়েছে। এসময় তার সাথে পৌরসভার বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের আরো পাঁচ শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেন।

শহিদুল হক মিরু মুন্সী ভাঙ্গার সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহর ঘনিষ্ঠ মিত্র হিসেবে দীর্ঘ ৪০ বছর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে ভাঙ্গায় সংযুক্ত ছিলেন।

মঙ্গলবার সন্ধ্যায় মহিলা কলেজ চত্বরে অনুষ্ঠিত বিএনপির উঠান বৈঠকে শত শত জনতার উপস্থিতিতে বিএনপির ফরিদপুর-৪ আসনের প্রার্থী শহিদুল ইসলাম বাবুল খানের হাতে ফুলেল শুভেচ্ছা জানিয়ে পৌর আওয়ামী লীগের সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষণা ও আওয়ামী লীগের রাজনীতি থেকে ইস্তফা ঘোষণা করেন।

ভাঙ্গা সরকারি কেএম কলেজের সাবেক ভিপি আকরামুজ্জামান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খন্দকার ইকবাল হোসেন সেলিম, সহসভাপতি কাজী কায়সার, মিজানুর রহমান পান্না, জাকির হোসেন প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে ৪ সাংবাদিক

অতিরিক্ত জামাকাপড় জমিয়ে রাখার মানে নেই, অল্পতেই সুন্দরভাবে চলা যায়: উম্মে কুলসুম পপি

মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

নিজের নেতাকর্মীদের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান

সরকার না পারলেও জুলাই শহীদদের নিয়ে 'অ্যাপ' তৈরি করে আরেক ধামাকা দেখাল জামায়াত

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

সরকারি সহযোগিতার নামে কাউকে টাকা দেবেন না

বিদ্যালয়ের ছোট্ট ‘পিনু’ আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র চিফ হুইপ মনি: গর্বিত প্রবীণ শিক্ষাবিদ

সর্বাধিক পঠিত

যশোরে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন: দুই প্রার্থীকে ২ লাখ ৫০ হজার টাকা জরিমানা

অতিরিক্ত মূল্যে ডিজেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

নবম পে-স্কেল ২ সপ্তাহের মধ্যে মন্ত্রিসভায় যাচ্ছে

হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্রনেতা মাহদীর ওপর হামলা

নিজের স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষক

সাঈদীর মামলার বাদীর দাফনে আসেনি কেউ, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন

মাদকবিরোধী কমিটির উপদেষ্টার রক্ত দিয়ে গোসল করার হুমকি বিএনপি নেতার

দেশের এইচএসসি সিঙ্গাপুরের ক্লাস সিক্সের সমান : সংসদে ববি হাজ্জাজ

মাদক সেবনের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন