যে ৪ প্রশ্নে হবে গণভোট, জানালেন প্রধান উপদেষ্টা

Post Image


জুলাই সনদ সম্পর্কিত সরকারি প্রস্তাবগুলো জনগণের সামনে আরও স্পষ্টভাবে উপস্থাপন করতে একটি ব্যালটধর্মী প্রশ্নপত্র প্রকাশ করা হয়েছে। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে বিষয়টি জানানো হয়েছে। তথ্য অনুযায়ী, চারটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও রাজনৈতিক প্রস্তাবের ওপর ভোটাররা ‘হ্যাঁ’ বা ‘না’ চিহ্ন দিয়ে মতামত জানাবেন।

নির্বাচনকালীন প্রতিষ্ঠান: জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান গঠিত হবে কি না।

দুই কক্ষ বিশিষ্ট সংসদ: আগামী সংসদ দুই কক্ষবিশিষ্ট হবে। নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট উচ্চকক্ষ গঠিত হবে এবং সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন লাগবে কি না।

সংসদীয় সংস্কার ও ক্ষমতা বণ্টন: সংসদে নারীর প্রতিনিধি সংখ্যা বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, বিচার বিভাগের স্বাধীনতাসহ জুলাই জাতীয় সনদে যে ৩০টি প্রস্তাবে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য হয়েছে, তা আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাস্তবায়ন করবে কি না।

অন্যান্য সংস্কার: জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন হবে কি না।

ব্যালটধর্মী এই প্রশ্নপত্রের মাধ্যমে জনগণ সরাসরি তাদের মতামত প্রদানের সুযোগ পাবেন এবং জুলাই সনদে উল্লিখিত সংস্কারের বাস্তবায়ন প্রক্রিয়ায় সরাসরি অংশগ্রহণ করতে পারবেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

গণভোটের রায় সংসদে বাস্তবায়ন না হলে সমাধান রাজপথে: জামায়াত আমির

শিক্ষার্থীদের আন্দোলন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা : স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিকের মৃত্যুতে জামায়াতের শোক

আর্জেন্টিনার জয় উদযাপনের ছবি তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল তরুণের

পুলিশের বন্দুকের সামনে এই দিনে বুক পেতে দাঁড়িয়ে শহীদ হয়েছিলেন আবু সাঈদ

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিশেষ ঘোষণা শিক্ষামন্ত্রীর

পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী

ছোট্ট মেয়ে লিসা প্রধানমন্ত্রীকে এসে বলল, ‘আব্বা বিএনপি করায় অত্যাচারিত হয়েছে’

সর্বাধিক পঠিত

বিএনপি নেতারা বিদেশে পালায় না, তাহলে লন্ডন থেকে আসলো কে

আমরা দালাল মিডিয়ার বিরুদ্ধে আবারও যুদ্ধ করব

মনপুরায় জামায়াতের নির্বাচনী প্রচারণায় বিএনপির বাধা ও হামলা, আহত ৪

রুমিন ফারহানা পেলেন হাঁস প্রতীক

স্বাক্ষরিত রেজাল্ট শিট জব্দের ঘটনায় প্রিজাইডিং অফিসার অপসারণ

রাজার ছেলে রাজা হোক,এই রাজনীতিতে বিশ্বাসী নয় জামায়াত

কুড়িগ্রামে বহিষ্কৃত বিএনপি নেতা কর্তৃক গণমাধ্যম কর্মীর উপর হামলা

মা-বোনদের হেনস্থা করার মত আচরণ করলে, ছাড় দেওয়া হবে না: মঞ্জুরুল হক রাহাদ

জামায়াতে যোগ দিলেন বিএনপির ৩০ নেতাকর্মী

আমার পক্ষে কাজ না করায় বিএনপির উপজেলা কমিটি বাতিল করা হয়েছে: নুর