যশোরে যুবলীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ

Post Image

যশোরের কেশবপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিএম শহীদুজ্জামান শহীদকে (৪৫) আটক করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) রাতে কেশবপুর পৌরসভার বালিয়াডাঙ্গা সর্বজনীন দেবালয় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বিএম শহীদুজ্জামান শহীদ কেশবপুর পৌরসভার সাবেক কাউন্সিলর এবং আলতাপোল গ্রামের আলতাফ বিশ্বাসের বড় ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, স্থানীয় কিছু লোকজন প্রথমে শহীদুজ্জামান শহীদকে দেবালয় এলাকা থেকে আটক করে এবং পরবর্তীতে বিষয়টি কেশবপুর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে আসে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শহিদুজ্জামান গা ঢাকা দিয়েছিলেন। সোমবার তিনি নিজ এলাকায় ফেরেন। এশার নামাজের সময় তিনি বালিয়াডাঙ্গা দেবালয় সংলগ্ন হরিহর নদীর ব্রিজ পার হচ্ছিলেন। এসময় স্থানীয় জনতা তাকে দেখতে পেয়ে তাড়া করে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। পরে তাকে কেশবপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, যুবলীগ নেতা শহিদুজ্জামান সশরীরে এলাকা থেকে পালিয়ে গেলেও হাসিনাপন্থি হিসেবে ফেসবুকে সরব ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে কেশবপুর থানার ডিউটি অফিসার শহীদুজ্জামান শহীদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ