ফরিদপুরে বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা, ভাঙচুর-অগ্নিসংযোগ

Post Image


ফরিদপুরের বোয়ালমারীতে ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত বিএনপির কর্মসূচি ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে উপজেলার বোয়ালমারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফরিদপুর-১ আসনে বিএনপির দুই মনোনয়নপ্রার্থী- সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শামসুদ্দিন মিয়া ঝুনুর মধ্যে দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল।

দু’পক্ষই আলাদাভাবে ৭ নভেম্বর উপলক্ষে কর্মসূচির ঘোষণা দেয়। বিকেল সাড়ে ৪টার দিকে উভয় পক্ষের শত শত নেতাকর্মী বোয়ালমারী বাজারে জড়ো হলে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

স্থানীয়দের দাবি, খন্দকার নাসিরুল ইসলামের সমর্থকরা লাঠিসোটা, ইটপাটকেল নিয়ে শামসুদ্দিন মিয়া ঝুনু সমর্থিতদের অফিসে হামলা চালায়। এ সময় শামসুদ্দিন মিয়া ঝুনু সমর্থিতদের অফিসে অগ্নিসংযোগ করে এবং আশপাশের অন্তত ৮ থেকে ১০টি দোকান ভাঙচুর করে। বিক্ষুব্ধরা ৮ থেকে ১০টি মোটরসাইকেলেও আগুন ধরিয়ে দেয়।

প্রায় এক ঘণ্টা ধরে চলে এ তাণ্ডব। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে বিক্ষুব্ধদের বাধার মুখে পড়ে ফিরে যায় ফায়ার সার্ভিসের গাড়ি। পরে সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ