মাউশির ডিজি কর্মরত থাকা অবস্থায় ডিজি নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবীতে জামালপুরে মানববন্ধন

Post Image

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক তার পদে কর্মরত থাকা অবস্থায় একই পদে শিক্ষা মন্ত্রাণালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহরের দাবিতে জামালপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গনে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের ব্যানারে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাবেক আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস, ইসলামী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন রুহানি, আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব বায়েজিদ, শিক্ষার্থী আখিসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ড. আজাদ খান মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে কর্মরত থাকা অবস্থায় ওই পদে শিক্ষা মন্ত্রাণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির আহ্বান করা তার জন্য অসম্মানজনক ও অবমাননাকর। ড. আজাদ খান মহাপরিচালকের পদে থাকায় আওয়ামী লীগের দোসররা তাদের অপকর্ম পরিচালনা করতে পারছে না। এজন্য ড. আজাদ খানের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করেছে। অবিলম্বে শিক্ষা মন্ত্রাণালয় কর্তৃক উক্ত পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি জানান বক্তারা।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক পদে কাজ করতে আগ্রহীদের জীবনবৃত্তান্তসহ আবেদন করার অনুরোধ জানিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। পরের দিন ৭ অক্টোবর মাউশির মহাপরিচালক পদ থকে পদত্যাগ করেন ড. আজাদ খান।



এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ডেঙ্গু প্রতিরোধ আমাদের সবার সামাজিক দায়িত্ব: জামায়াত এমপি

রাবিতে আহত সাংবাদিককে দেখতে গেলেন শিবিরের কেন্দ্রীয় সভাপতি

রাষ্ট্রপতি জন্য দোয়া ও মিলাদের মঞ্চে নৃত্যানুষ্ঠান, ভিডিও ভাইরাল

ভাড়ায় লোক এনে ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের তুমুল সংঘর্ষ

আপনাদের প্রশাসনিক ব্যর্থতার খেসারত কেন দেবে তরুণরা: সাদিক কায়েম

দাম বাড়লো এলপিজির

বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিক নিহত: ১৭ বছরের কিশোরের জামিন আবেদন নাকচ

১০০ জনে ৩৬ জন বেকার, শূণ্য পদ ৭৭ হাজার, অথচ তিন বছর ধরে বিজ্ঞপ্তি নেই এনটিআরসিএর

সর্বাধিক পঠিত

যারা গণভোট মানবেন না, তারা মুনাফেক : শিশির মনির

শাপলা চত্বরে গণহত্যার বিচার দাবিতে শিবিরের মানববন্ধন

ফুটপাত উচ্ছেদে অভিযানে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া

নতুন মহাপরিচালকের জন্য শুভ কামনা

নুসরাতের মনোনয়নপত্র গ্রহণ করতে ইসিকে হাইকোর্টের নির্দেশ

শিক্ষামন্ত্রীকে ভাষা ঠিক করতে বললেন জুলাইযোদ্ধা মেহনাজ

স্থানীয় সরকার নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট

এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ

সংখ্যালঘু নির্যাতন সহ্য করব না, প্রয়োজনে মন্ত্রিত্ব ছাড়ব: ধর্মমন্ত্রী

সিলেট সিমান্তে ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই মাল জব্দ