চাঁদা না দেওয়ায় মুফতি আমির হামজার ওপরও হামলা

Post Image

রিকশাচালকের কাছে চাঁদা দাবির প্রতিবাদ করায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজার ওপর হামলার অভিযোগ উঠেছে।


মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর জুরাইন সেতু মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।


স্থানীয় সূত্রে জানা গেছে, ওই সময় একদল বখাটে রিকশাচালকের কাছে চাঁদা দাবি করে। রিকশাচালক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা তাকে মারধর করে। বিষয়টির প্রতিবাদ জানাতে এগিয়ে গেলে মুফতি আমির হামজার ওপরও হামলা চালায় ওই বখাটেরা।


এ তথ্য নিশ্চিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের প্রচার ও দাওয়াহ সম্পাদক শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর জুরাইন সেতু মার্কেটের সামনে রিকশাচালকের কাছে চাঁদা দাবি করে একদল বখাটে সন্ত্রাসী। চাঁদা না দেওয়ায় তারা রিকশাচালকের ওপর চড়াও হয়।


তিনি বলেছেন, ঘটনাটির প্রতিবাদ জানালে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কদমতলী থানা শাখার প্রশিক্ষণ সম্পাদক মুফতি আমির হামজার ওপর হামলা চালায় ওই সন্ত্রাসীরা। এতে মাথা ফেটে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যান এবং চিকিৎসার ব্যবস্থা করেন।


শফিকুল ইসলাম আরও জানান, এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য এবং ঢাকা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।


বুধবার (৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ফ্যাসিবাদের পতনের পর সারা দেশে নব্য ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা চলছে। এখনই তাদের রুখে দিতে হবে, না হলে তারা দেশকে অস্থিতিশীল করে তুলবে।


তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জুরাইনের হামলার ঘটনার তদন্ত সাপেক্ষে জড়িত সব সন্ত্রাসীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। মঙ্গলবারের ঘটনাকে আমরা সাধারণভাবে দেখছি না; বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছি। এটি দেশের একটি বিশেষ রাজনৈতিক দলের চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ধারাবাহিক অংশ। এ দেশের জনগণ আগামী নির্বাচনে তাদের শক্ত জবাব ভোটের মাধ্যমে দেবে, ইনশাআল্লাহ।


মাওলানা মাদানী আরও জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতেই শ্যামপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানার সমর্থকদের ওপর হামলা

প্রধান ফটক তালাবদ্ধ, ভেতরে স্বাস্থ্য সহকারীদের আড্ডা

‘চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেব’, যুবদল নেতার নামে পোস্টার ভাইরাল

হাসিনাকে ফেরত না দিয়ে ভারত চক্রান্ত করছে : রিজভী

১৪০০ জেলে কার্ড, তবুও সরকারি চাল থেকে বঞ্চিত প্রকৃত জেলেরা

মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির

‘জয় বাংলা’ বলে বিএনপি কার্যালয় ভাঙচুর, রাতেই আ.লীগ নেতার বাড়িতে আগুন

১৭ লাখ টাকার ট্রান্সফরমার চুরি, স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার

সর্বাধিক পঠিত

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারকে দেওয়া হবে ক্ষতিপূরণ

সড়কে ভেঙে পড়েছে ১৭টি খুঁটি, নিহত ১

গণভোট বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ

কুকুরটির শরীর থেকে নমুনা সংগ্রহ, তদন্ত কমিটি করেছে প্রশাসন

চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, অভিযুক্ত বিএনপি নেতা

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বাতিল

দুপক্ষের গোলাগুলির মধ্যে পড়ে দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ

চাঁদা না পেয়ে প্রবাসীর ভবনের নির্মাণসামগ্রী লুট ছাত্রদল নেতার

চাঁপাইনবাবগঞ্জে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, নিহত ২

আগে ছিলেন আ.লীগ, এখন হয়েছেন বিএনপি নেতা