আ. লীগকে আজীবনের জন্য নিষিদ্ধে বাধা দিয়েছিলেন বর্তমান আইনমন্ত্রী, ‘স্বীকারোক্তি’র পুরনো বক্তব্য ভাইরাল

Post Image
সারাদেশে সাম্প্রতিক সময়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের মতো ফ্যাসিস্ট শক্তি যানবাহন ও বিভিন্ন স্থাপনায় অগ্নিসংযোগ, হামলা এবং ককটেল বিস্ফোরণের মতো ঘটনা ঘটাচ্ছে। তাদের এসব জনবিরোধী কার্যক্রমে অতিষ্ঠ হয়ে কেউ কেউ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের যৌক্তিকতার পক্ষে আলাপ তুলছেন। 
 
এরই মধ্যে, দলটির রাজনীতি নিষিদ্ধের আগে এ ইস্যুতে বিএনপি নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। বিশেষ করে, বর্তমান বিএনপি সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এবং সাবেক অ্যাটর্নি জেনারেল (১৭তম) মো. আসাদুজ্জামানের একটি বক্তব্যের ভিডিও ঘিরেও সামাজিক মাধ্যমে আলোচনা চলছে। 
 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১৫ ফেব্রুয়ারিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে দেওয়া সেই বক্তব্যে অন্তর্বর্তী সরকারের আমলে ‘আওয়ামী লীগকে আজীবনের জন্য নিষিদ্ধ করার চেষ্টা’র বিরুদ্ধে বাধা দেওয়ার মতো নিজের দৃঢ় অবস্থান ও কার্যক্রমের স্মৃতিচারণ করেছিলেন। 

সম্প্রতি ছড়িয়ে পড়া সেই ভিডিওতে আইনমন্ত্রীকে বলতে শোনা যায়, “শেখ মুজিবুর রহমানের রাজনীতির উপর নির্ভর করে বাংলাদেশে খুন-খারাবি অনেকেই করেছিলেন। কিন্তু তারা উনার জানাজা নামাজে যেতে পারলেন না। আমরা আদর্শিক রাজনীতি চাই।”
 
তিনি বলছিলেন, “এই আওয়ামী লীগকে যখন চব্বিশের আগস্টের পরে নিষিদ্ধ ঘোষণা করার জন্য জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রিট পিটিশন দায়ের করেছিলেন, আওয়ামী লীগকে সারাজীবনের জন্য হাইকোর্ট যাতে নিষিদ্ধ করে। আমি তখন অ্যাটর্নি জেনারেল ছিলাম। আমি দাঁড়িয়ে বলেছিলাম যে, যে পিটিশন নিয়েছেন, যারা পিটিশন নিয়ে এসেছেন, তাদের অধিকার নাই, একটা আদর্শকে হত্যা করার।”


যুক্তি দিয়ে আসাদুজ্জামান আরও বলেছিলেন, “আওয়ামী লীগে যেমন খুনি আছে, আওয়ামী লীগে অনেক আদর্শিক সৈনিকও আছে; সেদিন আমি সেটা— আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করার জন্য হাইকোর্টে বাধা দিয়েছিলাম। কারণ আমরা চিন্তা করি আদর্শের। আমরা আদর্শকে হত্যা করে কোনো রাজনীতি করতে চাই না।”
 
আইনমন্ত্রীর এই বক্তব্য সংবলিত দৈনিক ইত্তেফাকের ভিডিও ক্লিপ ফেসবুকের নিজ টাইমলাইনে পোস্ট করে সোলায়মান মাসুম নামের এক ব্যবসায়ী সমালোচনা করে লেখেন, “একজন আওয়ামী প্রেমিক মানবিক বিএনপির আইনমন্ত্রীর বক্তব্য শুনুন! এই সকল গুপ্ত আওয়ামী প্রেমিকদের কারণে বিএনপি বার বার বিগত ফ‍্যাসিষ্ট আমলে আন্দোলন সংগ্রামে রাজপথে ব‍্যর্থ হয়েছিলো! এরাই বার বার বেগম খালেদা জিয়ার আন্দোলন সংগ্রামের ডাককেও ব‍্যর্থ করেছিলো!”
 
এই পোস্টের কমেন্ট সেকশনে ইব্রাহিম প্রিন্স নামের এক ব্যক্তি লেখেন, “এদের কারণেই আজ আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বিএনপির একটি অংশ আওয়ামী লীগকে পুনর্বাসনে মরিয়া। এদের সাইনবোর্ড বিএনপি আদর্শ আওয়ামী লীগ।”

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

আ. লীগকে আজীবনের জন্য নিষিদ্ধে বাধা দিয়েছিলেন বর্তমান আইনমন্ত্রী, ‘স্বীকারোক্তি’র পুরনো বক্তব্য ভাইরাল

সাত দিনের সফরে যুক্তরাজ্যে যাচ্ছেন নাহিদ ইসলাম

বিএনপি-যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

ছাত্রলীগের সাবেক নেতাকে সঙ্গে নিয়ে ছাত্রদল নেতা আবিদুলের লীগবিরোধী শোডাউন

আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান—এই কালচার কবে বন্ধ হবে: হাসনাত

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের জটিল অস্ত্রোপচার আজ

আইপিএল নিলামে মুস্তাফিজসহ নাম জমা দিলেন যেসব বাংলাদেশি ক্রিকেটার

সীমান্তের কাটাতার পেরিয়ে হাসিনার দেশে আসার ভিডিওটি এআই জেনারেটেট

সর্বাধিক পঠিত

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে : জামায়াত নেতা হেলাল

‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’

‘ডাকসুতে সাদিক, ফরহাদ ও মহিউদ্দিন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন’

যাহা আওয়ামী লীগ, তাহাই বিএনপি: মীর জাহান

ঈদযাত্রায় বাড়তি ভাড়া ও চাঁদাবাজি বন্ধে পদক্ষেপের আহ্বান জামায়াতের

সারাদেশের জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

কুমিল্লা-১১-তে এগিয়ে জামায়াত নেতা তাহের

ভারতীয় হাইকমিশনারের বক্তব্য নিয়ে যা বললেন জামায়াত আমীর

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বিএনপি কর্মীর