ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনকে শোকজ

Post Image

চাঁদাবাজী, বাড়ি দখলসহ বিভিন্ন অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক এবং সাবেক কাউন্সিলর হারুনুর রশিদ হারুনকে কারণ দর্শানোর নোটিশ   দিয়েছে বিএনপি।

গত ২৫ জুন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক (যুগ্ম আহ্বায়ক মর্যাদা) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক চিঠিতে তাকে অভিযোগের বিষয়ে ৪ কর্মদিবসে মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এর আগেও একই অভিযোগের পরিপ্রেক্ষিতে হারুনুর রশিদকে মৌখিকভাবে সর্তক করেছিল বিএনপি। শুধু তাই নয়, বিএনপির যুগপৎ আন্দোলনের জোটসঙ্গী নেতাদের হয়রানি করার অভিযোগ উঠছে হারুনের বিরুদ্ধে।

সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশে বলা হয়েছে, গত ১৭ জুন ৬/৩ নয়াপল্টনের বাসিন্দা জহিরুল ইসলাম রুমি একটি পত্রে আপনার (হারুনুর রশিদ) বিরুদ্ধে বেশ কিছু অভিযোগসহ একটি অভিযোগপত্র দিয়েছেন। অভিযোগগুলোর মধ্যে রয়েছে অভিযোগকারীর বাড়ি পুনরায় দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি, অভিযোগকারী ও তার স্ত্রীর নামে বনানী ও যাত্রাবাড়ী থানায় মিথ্যা, হয়রানিমূলক হত্যা ও চাঁদাবাজির মামলা দায়ের করতে অন্যকে প্ররোচিত করা, আপনি এবং আপনার ভাবী ভুয়া আইনজীবী, ভুয়া সাংবাদিক দিয়ে বাড়ি দখলের চেষ্টা এবং অনলাইন ও নিউজ মিডিয়াতে মিথ্যা তথ্য প্রচার ইত্যাদি।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ইতিপূর্বে (৫ আগস্ট পরবর্তী সময়ে) একবার ওই ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে মহানগর শীর্ষ নেতাদের মাধ্যমে আপনাকে মৌখিকভাবে সতর্ক করার পরেও বিষয়টি অব্যাহত রয়েছে।

অভিযোগের পরিপ্রেক্ষিতে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে পত্র প্রাপ্তির চার কর্মদিবসের মধ্যে লিখিতভাবে মহানগর কার্যালয়ে জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়।

বিডি প্রতিদিন/জুনাইদ

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

প্রকৃত শিক্ষা না হলে শিক্ষিত লোকেরা চোর-ডাকাত হয়: এমপি মুজিবুর

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

জামিন নামঞ্জুরের পর কারাগারে জামায়াত নেতা আখতারুজ্জামান

সর্বাধিক পঠিত

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

‘আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে’

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির