ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা বিএনপি কর্মীর

Post Image

নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছেলে। এ কারণে তাকে ত্যাজ্য করেছেন নিজেকে বিএনপি কর্মী দাবি করা এক ব্যক্তি। এ ঘোষণা দিতে তিনি ডেকেছেন সংবাদ সম্মেলন।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা এলাকায় গতকাল সোমবার রাতে এই সংবাদ সম্মেলন করেন আব্দুল ওহাব শেখ নামের ওই ব্যক্তি। তার বাড়ি ওই গ্রামে।

লিখিত বক্তব্যে আব্দুল ওহাব শেখ জানালেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত। তার বড় ছেলে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ড শাখার সভাপতি। তবে ছোট ছেলে সজীব শেখ ‘সঙ্গদোষে’ উপজেলা ছাত্রলীগের রাজনীতিতে জড়িয়েছেন। তার কোনো পদ-পদবি নেই।

ওহাব শেখের ভাষ্য, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর ছেলের রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি জানতে পারি। পরে তাকে বোঝানোর চেষ্টা করা হলেও সে অবস্থান পরিবর্তন করেনি। এ কারণে আমি ও আমার পরিবারের সদস্যরা সজীব শেখকে ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছি।’

এখন থেকে সজীব শেখের কোনো কর্মকাণ্ডের দায়ভার পরিবার বহন করবে না। তার কার্যকলাপের দায়িত্ব সম্পূর্ণ তার নিজের- এ ঘোষণাও দিলেন আব্দুল ওহাব শেখ।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

জামিন নামঞ্জুরের পর কারাগারে জামায়াত নেতা আখতারুজ্জামান

মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুমকি দিল জামায়াত

সর্বাধিক পঠিত

জ্বালানি তেলের দাম কমানোর দাবিতে লং মার্চ স্থগিত করল জামায়াত

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি