ঈদযাত্রায় বাড়তি ভাড়া ও চাঁদাবাজি বন্ধে পদক্ষেপের আহ্বান জামায়াতের

Post Image


পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে এবারের ঈদযাত্রায় যাত্রীদের চাপ বাড়লেও পরিবহন খাতে প্রয়োজনীয় প্রস্তুতি ও তদারকির অভাব রয়েছে বলে মন্তব্য করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে অতিরিক্ত ভাড়া আদায় ও সড়কে চাঁদাবাজি বন্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করেছে দলটি।


বৃহস্পতিবার (১৯ মার্চ) এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এসব দাবি জানান।


জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার-সহকারী মুজিবুল আলম স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, প্রতিবছরের মতো এবারও ঈদ সামনে রেখে যাত্রীচাপ বেড়েছে। কিন্তু পরিবহন খাতে প্রয়োজনীয় প্রস্তুতি, সতর্কতা ও কার্যকর তদারকি নিশ্চিত করা হয়নি। ফলে অতিরিক্ত ভাড়া আদায়, সড়কে চাঁদাবাজি এবং যাত্রীদের সীমাহীন ভোগান্তি লক্ষ করা গেছে। দৃশ্যমান এসব সমস্যা সমাধানেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।


এ জন্য ঈদযাত্রায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদারে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল। মিয়া গোলাম পরওয়ার বলেন, ঈদযাত্রার বাকি দিন এবং ঈদের পর কর্মস্থলে ফেরার সময়কে সামনে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। প্রয়োজন অনুযায়ী অতিরিক্ত জনবল মোতায়েন নিশ্চিত করার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদারের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।


বিবৃতিতে রাজধানীর সদরঘাটে লঞ্চের সংঘর্ষে এক তরুণের মৃত্যু এবং বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে বহু মানুষের আহত হওয়ার ঘটনায় গভীর শোক, দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। একই সঙ্গে এসব দুর্ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিতের দাবি জানানোর পাশাপাশি দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে দৃশ্যমান ও কঠোর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সরকার ব্যর্থ হলে বিরোধী দল দায় নেবে না: জামায়াত

বাসে আগুন দেওয়া ব্যাক্তিদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর

ছাত্রশিবিরের নামে সব মামলা প্রত্যাহার করা হয়েছে: সংসদে আইনমন্ত্রী

মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীর জানাজা পড়ার টাইম হয়ে গেছে: সাদিক কায়েম

ককটেল ফুটানোতে সাদিক কায়েমের সম্পৃক্ততা থাকতে পারে: ছাত্রদল সেক্রেটারি

শহীদ নূর হোসেনের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না: গোলাম পরওয়ার

বাংলাদেশের মাটিতে গণহত্যাকারীদের পুনরুত্থান হবে না: ছাত্রদলের আবিদুল

ফ্যাসিস্ট সিস্টেমের মাস্টারমাইন্ড ছিল হাসিনা: মির্জা গালিব

সর্বাধিক পঠিত

দয়া করে জিয়া পরিষদের নামে দোকান খুলবেন না

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

হাসিনাকে ভারত এই সুযোগ কেন দিল, প্রশ্ন বিএনপির

৩০০ ফিটের পথে তারেক রহমান

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে : জামায়াত নেতা হেলাল

ভন্ড বাউল আবুল সরকারের দৃষ্টান্তমূলক বিচার দাবি হেফাজতে ইসলামের

‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’

যাহা আওয়ামী লীগ, তাহাই বিএনপি: মীর জাহান

ঈদযাত্রায় বাড়তি ভাড়া ও চাঁদাবাজি বন্ধে পদক্ষেপের আহ্বান জামায়াতের

মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার