‘যারা নির্যাতিত হয়েছে, তাদের মূল্যায়ন করতে হবে’

Post Image

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, যারা বছরের পর বছর নির্যাতিত হয়েছে, বিএনপির ওপর আস্থা রেখে দলের সাথেই আছে, তাদের মূল্যায়ন করতে হবে।

দলের নেতাদের উদ্দেশে তিনি বলেন, কোনোভাবেই সুযোগসন্ধানীদের সুযোগ দেবেন না।

শনিবার বিকেলে যশোর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যাপক নার্গিস ইসলাম বলেন, রাজনীতিতে কর্মীর চাইতে আপন কেউ হতে পারে না। যারা কর্মীদের মূল্যায়ন করে না, তারা জনগণের নেতা হতে পারে না।

তিনি বলেন, দলের মধ্যে নেতৃত্বের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে দ্বন্দ্ব নয়। অন্য দলে প্রার্থী খুঁজতে হয়। আর অনেক প্রার্থীর ভিড়ে বিএনপিকে একজন প্রার্থী বাছাই করতে হয়। আগামী নির্বাচনে দল যাকেই মনোনয়ন দেবে, তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কৃষক দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক প্রকৌশলী টিএস আইউব, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল হোসেন আজাদ, সাবিরা নাজমুল মুন্নী প্রমুখ।

পরে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম নিজে ফরম সংগ্রহ করে তার সদস্যপদ নবায়ন করার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

প্রকৃত শিক্ষা না হলে শিক্ষিত লোকেরা চোর-ডাকাত হয়: এমপি মুজিবুর

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

সর্বাধিক পঠিত

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে’

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির