বিএনপি-যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

Post Image

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ববিরোধের জেরে বিএনপি ও যুবদলের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েকটি বসতবাড়ি ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে একপক্ষে ছিলেন ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁর সমর্থকেরা। অপর পক্ষে ছিলেন বকুল গ্রুপের বিএনপি কর্মী আক্তার ও যুবদল নেতা রুবেলের সমর্থকেরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এনাম খাঁর সঙ্গে আক্তার ও রুবেলের লোকজনের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জেরে মঙ্গলবার রাতে গ্রামের তুলাতলা এলাকায় এনাম খাঁকে মারধর করা হয় বলে জানা গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেন।

এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। ভাঙচুর করা হয় কয়েকটি বসতবাড়ি।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুল হক জানান, “পূর্ববিরোধের জেরে এনাম খাঁ ও আক্তার-রুবেলের লোকজন সংঘর্ষে জড়ান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বিএনপি-যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

ছাত্রলীগের সাবেক নেতাকে সঙ্গে নিয়ে ছাত্রদল নেতা আবিদুলের লীগবিরোধী শোডাউন

আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান—এই কালচার কবে বন্ধ হবে: হাসনাত

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের জটিল অস্ত্রোপচার আজ

আইপিএল নিলামে মুস্তাফিজসহ নাম জমা দিলেন যেসব বাংলাদেশি ক্রিকেটার

সীমান্তের কাটাতার পেরিয়ে হাসিনার দেশে আসার ভিডিওটি এআই জেনারেটেট

ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেপ্তার

এনসিপির ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন, তালিকায় যাদের নাম

সর্বাধিক পঠিত

দয়া করে জিয়া পরিষদের নামে দোকান খুলবেন না

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’

যাহা আওয়ামী লীগ, তাহাই বিএনপি: মীর জাহান

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে : জামায়াত নেতা হেলাল

ঈদযাত্রায় বাড়তি ভাড়া ও চাঁদাবাজি বন্ধে পদক্ষেপের আহ্বান জামায়াতের

মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

সারাদেশের জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

কুমিল্লা-১১-তে এগিয়ে জামায়াত নেতা তাহের

‘ডাকসুতে সাদিক, ফরহাদ ও মহিউদ্দিন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন’