প্রতিহতের ঘোষণা উপেক্ষা করে রুমিন ফারহানার জনসভা, মানুষের ঢ্ল

Post Image

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিহতের ঘোষণা উপেক্ষা করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার জনসভায় মানুষের ঢ্ল নেমেছে। শনিবার বিকালে উপজেলার চুন্টা ইউনিয়নের চুন্টা বাজারে এ জনসভা অনুষ্ঠিত হয়।

চুন্টা ইউনিয়ন বিএনপির ব্যানারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা বাস্তবায়নে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যারিস্টার রুমিন ফারহানা।

এদিকে, পূর্ব ঘোষিত এ সভাকে ঘিরে চুন্টা ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটির নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। তাদের দাবি চুন্টা ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটিকে বাদ দিয়ে চুন্টায় বিএনপির কোনো সভা করা দলীয় শৃঙ্খলা পরিপন্থী। এ নিয়ে চুন্টা ইউনিয়ন বিএনপির বর্তমান কমিটির উদ্যোগে চুন্টা বাজারে দফায় দফায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করে  সভা প্রতিহতের ঘোষণা দেয় বর্তমান কমিটির নেতৃবৃন্দ।

এ ঘোষণাকে উপেক্ষা করে চুন্টা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান নান্নুর সভাপতিত্বে ব্যারিস্টার রুমিন ফারহানার জনসভা অনুষ্ঠিত হয়। সভায় বিপুল সংখ্যক লোক সমাগম হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকন, সহ-সভাপতি এবিএম মোমিনুল হক, জেলা বিএনপির সদস্য ও সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন মাস্টারসহ অন্যান্য নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন বিএনপি নেতা বিধান চন্দ্র ও ছাত্রদলের সাবেক নেতা আল আমিন।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

মোহাম্মদপুরে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা আটক

প্রকৃত শিক্ষা না হলে শিক্ষিত লোকেরা চোর-ডাকাত হয়: এমপি মুজিবুর

ন্যায়বিচার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে: বিরোধীদলীয় হুইপ

সাংবাদিকদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় : জামায়াত

রাবি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জামায়াতের নিন্দা

৩১ অক্টোবর জামায়াত জোটের ঢাকা-খুলনা-যশোর-কুষ্টিয়া লংমার্চ

২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় কারাগারে বিএনপি নেতা

প্রস্তুত আছি, দল চাইলে মেয়র পদে নির্বাচন করব: ইশরাক

সর্বাধিক পঠিত

বিএনপি সরকারে এলে কোরআনের বিরুদ্ধে কোনো আইন করবে না : কায়কোবাদ

ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

বালিকাণ্ডে অডিও ফাঁস, শাহজাহান চৌধুরীর নিরাপত্তা চায় জামায়াত

ঢাকা দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক, সদস্য সচিব শাহরিয়ার

‘আমাদের প্রত্যাশা সরকার এই দাবি দ্রুত পূরণ করবে’

‘গুপ্ত রাজনীতি’ নিষিদ্ধের দাবি বাংলাদেশ ছাত্র জমিয়তের

ফজলুর রহমানকে ডেকেছেন প্রধানমন্ত্রী

রাশেদের আক্রমণের মুখে তুষার বললেন, ‘কোথায় বিয়ে করেছি’

সিন্ডিকেটে দেশের মানুষকে জিম্মি করে ফেলা হয়েছে: শিবির সভাপতি

আজ ৫ নির্বাচনি জনসভায় যোগ দেবেন জামায়াত আমির