আইপিএল নিলামে মুস্তাফিজসহ নাম জমা দিলেন যেসব বাংলাদেশি ক্রিকেটার

Post Image

আইপিএলের সবশেষ আসরে রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। দুই দেশের রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই বিসিসিআইয়ের নির্দেশে টাইগার পেসারকে স্কোয়াড থেকে সরিয়ে দেয় কলকাতা।

যার জেরে দুই দেশের সম্পর্কে উত্তাপ আরও বেড়েছিল। বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ এবং ভারতের মাটিতে বাংলাদেশিদের নিরাপত্তা শঙ্কা প্রকাশ করে দেশটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠায়নি তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকার।

শোনা যাচ্ছে, আগামী আসরের জন্য আগ্রহ প্রকাশ করেছেন মুস্তাফিজ। এরই মধ্যে আসন্ন মিনি নিলামে নাম জমা দিয়েছেন তিনি। আগামী ১৬ ডিসেম্বর ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পরবর্তী আইপিএলের মিনি নিলাম। সেই নিলামকে সামনে রেখে বাংলাদেশি ক্রিকেটারদের তালিকা চেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

মুস্তাফিজ ছাড়াও বাংলাদেশের আরও কয়েকজন ক্রিকেটার আইপিএলের নিলামে আগ্রহ দেখিয়েছেন। এর মধ্যে হাসান মাহমুদ, রিশাদ হোসেন ও নাহিদ রানার মতো ক্রিকেটাররা রয়েছেন। তবে ঢাকা পোস্ট জানতে পেরেছে, নিলামের জন্য নিবন্ধন করেছেন আরও বেশ কয়েকজন ক্রিকেটার।

আগামী আসরের নিলামে অংশ নিতে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ১৩ জন ক্রিকেটার নিবন্ধনের সুযোগ পাবেন। আইপিএলের গত আসরের চূড়ান্ত তালিকায় বাংলাদেশের সাতজন ক্রিকেটার থাকলেও দল পেয়েছিলেন কেবল মুস্তাফিজুর রহমান।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ছাত্রলীগের সাবেক নেতাকে সঙ্গে নিয়ে ছাত্রদল নেতা আবিদুলের লীগবিরোধী শোডাউন

আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান—এই কালচার কবে বন্ধ হবে: হাসনাত

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের জটিল অস্ত্রোপচার আজ

আইপিএল নিলামে মুস্তাফিজসহ নাম জমা দিলেন যেসব বাংলাদেশি ক্রিকেটার

সীমান্তের কাটাতার পেরিয়ে হাসিনার দেশে আসার ভিডিওটি এআই জেনারেটেট

ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেপ্তার

এনসিপির ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন, তালিকায় যাদের নাম

শেখ হাসিনা দণ্ডিত মানবতাবিরোধী অপরাধী, তার বিচার হবেই: বিএনপি

সর্বাধিক পঠিত

দয়া করে জিয়া পরিষদের নামে দোকান খুলবেন না

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’

যাহা আওয়ামী লীগ, তাহাই বিএনপি: মীর জাহান

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে : জামায়াত নেতা হেলাল

ঈদযাত্রায় বাড়তি ভাড়া ও চাঁদাবাজি বন্ধে পদক্ষেপের আহ্বান জামায়াতের

মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

সারাদেশের জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

কুমিল্লা-১১-তে এগিয়ে জামায়াত নেতা তাহের

‘ডাকসুতে সাদিক, ফরহাদ ও মহিউদ্দিন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন’