‘ডাকসুতে সাদিক, ফরহাদ ও মহিউদ্দিন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন’

Post Image

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যক্রমে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা, কল্যাণ, উন্নয়ন ও অগ্রগতিতে সাদিক, ফরহাদ ও মহিউদ্দিন ‘অনন্য দৃষ্টান্ত’ স্থাপন করেছেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রেজাউল করিম বলেন, ছাত্রসমাজের ন্যায্য অধিকার, প্রত্যাশা ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সাদিক, ফরহাদ ও মহিউদ্দিনের সাহসী, দায়িত্বশীল ও জনকল্যাণমুখী কার্যক্রম প্রশংসার দাবিদার।

তাদের উদ্যোগ, নিষ্ঠা ও কার্যকর ভূমিকা ডাকসুর প্রতিনিধিত্বকে নতুন মাত্রা দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের কথা বলা, তাদের অধিকার ও স্বার্থকে প্রাধান্য দেওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও পরিবেশের উন্নয়নে ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখা প্রয়োজন।

রেজাউল করিম আশা প্রকাশ করেন, তাদের ইতিবাচক ও ছাত্রকল্যাণমুখী উদ্যোগের ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় তার গৌরবময় ঐতিহ্য ও হারানো ইতিহাস ফিরে পাওয়ার পথে আরও এগিয়ে যাবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

বিএনপি-যুবদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ২০

ছাত্রলীগের সাবেক নেতাকে সঙ্গে নিয়ে ছাত্রদল নেতা আবিদুলের লীগবিরোধী শোডাউন

আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান—এই কালচার কবে বন্ধ হবে: হাসনাত

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের জটিল অস্ত্রোপচার আজ

আইপিএল নিলামে মুস্তাফিজসহ নাম জমা দিলেন যেসব বাংলাদেশি ক্রিকেটার

সীমান্তের কাটাতার পেরিয়ে হাসিনার দেশে আসার ভিডিওটি এআই জেনারেটেট

ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেপ্তার

এনসিপির ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন, তালিকায় যাদের নাম

সর্বাধিক পঠিত

দয়া করে জিয়া পরিষদের নামে দোকান খুলবেন না

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’

যাহা আওয়ামী লীগ, তাহাই বিএনপি: মীর জাহান

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে : জামায়াত নেতা হেলাল

ঈদযাত্রায় বাড়তি ভাড়া ও চাঁদাবাজি বন্ধে পদক্ষেপের আহ্বান জামায়াতের

মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

সারাদেশের জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

কুমিল্লা-১১-তে এগিয়ে জামায়াত নেতা তাহের

‘ডাকসুতে সাদিক, ফরহাদ ও মহিউদ্দিন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন’