মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের জটিল অস্ত্রোপচার আজ

Post Image


মেরুদণ্ডের জটিল সমস্যায় আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় চিকিৎসাধীন রয়েছেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বুধবার (১১ নভেম্বর) স্থানীয় সময় বেলা ২টার দিকে মালয়েশিয়ার একটি হাসপাতালে তার মেরুদণ্ডে জটিল অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

নিজের অফিশিয়াল ফেসবুক আইডিতে অস্ত্রোপচারের বিষয়টি জানিয়ে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।

পারিবারিক ও দলীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন কারাভোগের সময় থেকেই মেরুদণ্ডে তীব্র ব্যথাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন লুৎফুজ্জামান বাবর। এ ছাড়া তার কিডনির সমস্যা ও শ্বাসকষ্টও রয়েছে। কারামুক্তির পর দেশে চিকিৎসা নিলেও বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি তাকে মালয়েশিয়ার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা মেরুদণ্ডে অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন।

অস্ত্রোপচারের আগে নিজের নির্বাচনী এলাকা মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাবর। অস্ত্রোপচার শেষে দ্রুত সুস্থ হয়ে আবারও দেশ ও জনগণের সেবায় ফিরতে চান তিনি।

মদন উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার বলেন, দীর্ঘদিন কারাভোগের কারণে বাবর ভাই মেরুদণ্ডের তীব্র ব্যথাসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। দেশে চিকিৎসা নেওয়ার পাশাপাশি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শেই তাকে উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ায় নেওয়া হয়েছে। সেখানে আজ বেলা ২টার দিকে তার মেরুদণ্ডের অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

তিনি আরও বলেন, তাদের প্রিয় অভিভাবক দ্রুত সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে এসে মানুষের সেবা করতে পারেন, সে জন্য তারা মহান আল্লাহর কাছে প্রার্থনা করছেন এবং দেশবাসীর কাছে দোয়া চাইছেন 

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ছাত্রলীগের সাবেক নেতাকে সঙ্গে নিয়ে ছাত্রদল নেতা আবিদুলের লীগবিরোধী শোডাউন

আমি এমপি, ডিলারশিপ পাবে স্ত্রী-সন্তান—এই কালচার কবে বন্ধ হবে: হাসনাত

মালয়েশিয়ায় লুৎফুজ্জামান বাবরের জটিল অস্ত্রোপচার আজ

আইপিএল নিলামে মুস্তাফিজসহ নাম জমা দিলেন যেসব বাংলাদেশি ক্রিকেটার

সীমান্তের কাটাতার পেরিয়ে হাসিনার দেশে আসার ভিডিওটি এআই জেনারেটেট

ঢাকা মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি গ্রেপ্তার

এনসিপির ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন, তালিকায় যাদের নাম

শেখ হাসিনা দণ্ডিত মানবতাবিরোধী অপরাধী, তার বিচার হবেই: বিএনপি

সর্বাধিক পঠিত

দয়া করে জিয়া পরিষদের নামে দোকান খুলবেন না

ছাত্র ইউনিয়ন থেকে পদত্যাগ করলেন মেঘমল্লার বসু

‘আমি হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি এ দেশে থাকতে পারবে না’

যাহা আওয়ামী লীগ, তাহাই বিএনপি: মীর জাহান

জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ রাজপথে নামবে : জামায়াত নেতা হেলাল

ঈদযাত্রায় বাড়তি ভাড়া ও চাঁদাবাজি বন্ধে পদক্ষেপের আহ্বান জামায়াতের

মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

সারাদেশের জামায়াতের জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

কুমিল্লা-১১-তে এগিয়ে জামায়াত নেতা তাহের

‘ডাকসুতে সাদিক, ফরহাদ ও মহিউদ্দিন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন’