সংসদে ১৫৫ শূন্যপদে চাকরির সুযোগ, আবেদন শুরু আজ রাত থেকে

Post Image


জাতীয় সংসদ সচিবালয়ে বিভিন্ন পর্যায়ের ২৮ পদে ১৫৫ জনকে নিয়োগ দেওয়া হবে। ১১ থেকে ২০তম গ্রেডের এসব পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংসদ সচিবালয়।

আজ বুধবার দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে অনলাইনে আবেদন শুরু হবে। আবেদন করা যাবে ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

যেসব পদে নিয়োগ

গাইড: ১১তম গ্রেডের এ পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন ২৫ হাজার টাকা। কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইংরেজি বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।

ক্যাটালগার: ১১তম গ্রেডের তিনটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন ২৫ হাজার টাকা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।

লেজিসলেটিভ অ্যাসিস্ট্যান্ট: ১৩তম গ্রেডে একজনকে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন ২৪ হাজার টাকা। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

ফটোগ্রাফার (স্টিল): একজনকে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন ২৪ হাজার টাকা (১৩তম গ্রেড)। স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রিসহ ফটোগ্রাফির ওপর সনদ থাকতে হবে। অথবা কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি পাসসহ ফটোগ্রাফিতে ডিপ্লোমা থাকতে হবে।

টেকনিশিয়ান (নেটওয়ার্ক): একজনকে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন ২৪ হাজার টাকা (১৩তম গ্রেড)। কম্পিউটার সায়েন্স, টেলিযোগাযোগ বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে।

টেকনিশিয়ান (হার্ডওয়্যার): পাঁচটি পদে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন ২৪ হাজার টাকা (১৩তম গ্রেড)। কম্পিউটার সায়েন্স, হার্ডওয়্যার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে।

ডাটা টেকনিশিয়ান: দুটি পদে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন ২৪ হাজার টাকা (১৩তম গ্রেড)। স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি পাস এবং দুই বছরের ট্রেড সার্টিফিকেটসহ বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ২৩ জনকে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন ২৪ হাজার টাকা (১৩তম গ্রেড)। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। বাংলা ও ইংরেজি সাঁটলিপি এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং ও ডাটা এন্ট্রিতে নির্ধারিত গতিসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং, স্প্রেডশিট অ্যানালাইসিস, ডেটাবেজ ও প্রেজেন্টেশন তৈরির কাজে দক্ষ হতে হবে।

ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: পাঁচটি পদে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন ২৩ হাজার টাকা (১৪তম গ্রেড)। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত অপারেটর স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। টাইপিং স্পিড বাংলায় ২০ ও ইংরেজিতে ২৫ শব্দ হতে হবে।

গ্রন্থাগার সহকারী: দুটি পদে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন ২৩ হাজার টাকা (১৪তম গ্রেড)। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রিসহ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে।

সহকারী সিকিউরিটি ইনস্পেক্টর: ১২টি পদে নিয়োগ দেওয়া হবে। বেতন মূল ২৩ হাজার ৮০০ টাকা (১৪তম গ্রেড)। স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। শারীরিক যোগ্যতা এবং উচ্চতা ও ওজনের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত পূরণ করতে হবে।

অ্যাম্বুলেন্স ড্রাইভার: দুটি পদে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন ২২ হাজার ৮০০ টাকা (১৫তম গ্রেড)। কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাস এবং ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।

ড্রাইভার: ছয়টি পদে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন ২২ হাজার ৮০০ টাকা (১৫তম গ্রেড)। কোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি পাস এবং ভারী যানবাহন চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে।

অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর: ২২ জনকে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন ২১ হাজার ৯০০ টাকা (১৬তম গ্রেড)। এইচএসসি পাসসহ কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। ওয়ার্ড প্রসেসিং ও টাইপিংয়ে নির্ধারিত গতিতে বাংলা ও ইংরেজি টাইপ করতে জানতে হবে।

আইন সহকারী: একজনকে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন ২১ হাজার ৯০০ টাকা (১৬তম গ্রেড)। এইচএসসি পাস এবং কোনো আইনজীবীর সহকারী হিসেবে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অফসেট প্রিন্টিং টেকনিশিয়ান: একজনকে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন ২১ হাজার ১০০ টাকা (১৬তম গ্রেড)। এইচএসসি পাসসহ অফসেট প্রিন্টিং কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

প্রটোকল অ্যাসিস্ট্যান্ট: দুটি পদে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন ২১ হাজার ৯০০ টাকা (১৬তম গ্রেড)। এইচএসসি পাস এবং কম্পিউটার পরিচালনা ও ই-মেইল ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

লাইনম্যান: দুটি পদে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন ২১ হাজার ৯০০ টাকা (১৬তম গ্রেড)। কম্পিউটার/ইলেকট্রিক্যাল বিষয়ে এসএসসি (ভোকেশনাল) ও এইচএসসি পাস। নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত অপারেটর স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট এবং সংশ্লিষ্ট কাজে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

ক্যামেরাম্যান সহকারী: একজনকে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন ২১ হাজার ৮০০ টাকা (১৭তম গ্রেড)। এইচএসসি পাস এবং ক্যামেরাম্যান সহকারী হিসেবে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট: ২৪ জনকে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন ২১ হাজার টাকা (১৮তম গ্রেড)। এইচএসসি পাস এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত পূরণ করতে হবে।

মোয়াজ্জিন: একজনকে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন ২০ হাজার টাকা (১৯তম গ্রেড)। আলিম ও কারিয়ানা পাস হতে হবে। সুকণ্ঠের অধিকারী হতে হবে।

মেকানিক (গ্রেড-সি): একজনকে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন ২০ হাজার ৫০০ টাকা (১৯তম গ্রেড)। এসএসসি (ভোকেশনাল) পাস অথবা সরকার অনুমোদিত টেকনিক্যাল স্কুল থেকে অটোমোবাইলের ওপর প্রশিক্ষণসহ অষ্টম শ্রেণি পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।

অফিস সহায়ক কাম পরিচ্ছন্নতাকর্মী: তিনটি পদে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন ২০ হাজার টাকা (২০তম গ্রেড)। এসএসসি পাস হতে হবে। তবে এ পদে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক/সাময়িক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস।

সহকারী ডেসপাচ রাইডার: তিনটি পদে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন ২০ হাজার টাকা (২০তম গ্রেড)। এসএসসি পাস হতে হবে। তবে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক/সাময়িক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস। মোটরসাইকেল চালনায় অভিজ্ঞতা থাকতে হবে।

কামরা পরিচারক/পরিচারিকা: ১৪ জনকে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন ২০ হাজার টাকা (২০তম গ্রেড)। এসএসসি পাস হতে হবে। তবে জাতীয় সংসদ সচিবালয়ে কর্মরত দৈনিক ভিত্তিক/সাময়িক কর্মচারীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি পাস।

নিরাপত্তা প্রহরী: ১০ জনকে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন ২০ হাজার টাকা (২০তম গ্রেড)। অষ্টম শ্রেণি পাস হতে হবে। শারীরিকভাবে উপযুক্ত হতে হবে।

পরিচ্ছন্নতাকর্মী: চারজনকে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন ২০ হাজার টাকা (২০তম গ্রেড)। পেশাগতভাবে অভিজ্ঞ হতে হবে।

ক্লিনার/হেলপার: দুটি পদে নিয়োগ দেওয়া হবে। মূল বেতন ২০ হাজার টাকা (২০তম গ্রেড)। অষ্টম শ্রেণি পাস হতে হবে।

বয়সসীমা ও আবেদনের নিয়ম

আবেদনকারীদের বয়স ২১ নভেম্বর ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আগ্রহী প্রার্থীদের সংসদ সচিবালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইট https://bps.teletalk.com.bd-এ প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শুরু হবে ১২ নভেম্বর রাত ১২টা ১ মিনিটে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ৩ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট।

আবেদন ফি জমা দিতে টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে নির্ধারিত পদ্ধতিতে এসএমএস পাঠাতে হবে।

নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য, আবেদনপদ্ধতি ও শর্তাবলি বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ওয়েবসাইট www.parliament.gov.bd এবং টেলিটকের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যু, পাশাপাশি দাফন

‘দেশের হাজারো চাটুকার মৌলভির চেয়ে রফিক মাদানি উত্তম’

দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন ছাত্রশিবির সভাপতি সাদ্দাম

আমির হামজার শরিয়া আইন অনুযায়ী পাথর নিক্ষেপে মৃত্যুদণ্ড হওয়া উচিত: রাশেদ

নতুন দায়িত্ব পেলেন সালাহউদ্দিন আম্মার

দুদকের ব্রিফিংয়ের বৈধতা নিয়ে আসিফের রিটের ওপর রুল জারি

সংসদে ১৫৫ শূন্যপদে চাকরির সুযোগ, আবেদন শুরু আজ রাত থেকে

আ. লীগ নেতাকে থানা থেকে ছাড়ানো সেই বিএনপি নেতাকে শোকজ

সর্বাধিক পঠিত

উপজেলা হাসপাতালে চলন্ত ফ্যান খুলে পড়ে আহত শিশু

ভয় পাই, কথা বললে এলাকার বাজেট বন্ধ হবে না তার নিশ্চয়তা নাই

বিদেশে পালিয়ে যাওয়া গোষ্ঠী জুলাই বিপ্লবকে কলঙ্কিত করতে সক্রিয় : সাদিক কায়েম

পুলিশ সুপার জাহিদুলকে বরখাস্তের দাবি জামায়াতের

দেড় বছর আগে গাঁজাসহ আসামি ফাহাদকে আটক করেছিলেন অপ্রতিমের মা

রাজধানীতে মুষলধারে বৃষ্টি, তাপমাত্রা কমলেও বেড়েছে ভোগান্তি

লালমনিরহাটে ট্রাকচাপায় স্ত্রী সন্তানসহ নিহত ৩

রাষ্ট্রপতি কে হবেন, সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে

মুন্সীগঞ্জে মা-বাবাকে ভরণপোষণ না দেওয়ায় ছেলে গ্রেপ্তার

বিতরণের আগেই দুর্যোগের ৮০ বস্তা চাল উধাও