থানা ঘেরাও করে যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিয়ে গেল গ্রামবাসী

Post Image

নাশকতার সন্দেহে আটক পাবনার ভাঙ্গুড়া উপজেলার এক সাবেক যুবলীগ নেতাকে ছাড়িয়ে নিতে থানা ঘেরাও করে বিক্ষোভ করেছেন গ্রামবাসী। বিক্ষোভের মুখে তাকে ছেড়ে দিয়েছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে শত শত গ্রামবাসী ভাঙ্গুড়া থানায় অবস্থান নিলে পরিস্থিতি বিবেচনায় তাকে মুক্তি দেওয়া হয়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জিম্মায়।

এর আগে শুক্রবার রাত ৮টার দিকে পাটুলিপাড়া গ্রাম থেকে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

মুক্ত হওয়া রিপন সরকার (৪০) উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাটুলিপাড়া গ্রামের বাসিন্দা। পার-ভাঙ্গুড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ছিলেন তিনি।

গ্রামবাসীর অভিযোগ, সরকারি জমি দখল করে স্থানীয় ইউনুস সরকার একটি ঘর নির্মাণ করেছিলেন। পরে গ্রামবাসী সেটি ভেঙে সেখানে মাছের বাজার বসান এবং স্থানটিকে অটোরিকশা স্ট্যান্ড ঘোষণা করে ব্যানার টানায়। এ ঘটনায় ইউনুস বাদী হয়ে রিপনসহ কয়েকজন গ্রামবাসীর বিরুদ্ধে থানায় অভিযোগ করেন।

স্থানীয়দের ভাষ্য, গ্রামবাসীর পক্ষে সক্রিয় ভূমিকা রাখায় রিপনকে হয়রানির উদ্দেশে আটক করা হয়েছে।

রিপনকে আটকের খবর ছড়িয়ে পড়লে রাত ৯টার দিকে শত শত গ্রামবাসী ভাঙ্গুড়া থানায় গিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের থানা চত্বরের বাইরে সরিয়ে দেয়।

পরে আন্দোলনকারীদের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল থানার ওসি সাকিউল আযমের সঙ্গে বৈঠকে বসে।

আলোচনা শেষে রাত সাড়ে ১০টার দিকে রিপন সরকারকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

ভাঙ্গুড়া থানার ওসি সাকিউল আযম আগামীর সময়কে জানিয়েছেন, জমিজমা-সংক্রান্ত বিরোধের কারণে রিপন সরকারকে আটক করা হয়নি। নাশকতার পরিকল্পনায় জড়িত থাকার একটি গোপন সংবাদের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছিল। যাচাই-বাছাইয়ে তার বিরুদ্ধে পূর্বে কোনো মামলা না পাওয়ায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট সাবিহা

গোপালগঞ্জে পুলিশের গাড়ি ভাঙচুর মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম

মাধবপুরে তাহেরীকে ঘিরে উত্তেজনা, মাহফিলে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা

জুলাই শহীদদের জীবনী ও তথ্য নিয়ে জামায়াতের নতুন অ্যাপ চালু

মাদক সেবনের ভিডিও করায় বিএনপি নেতার মামলা, কারাগারে ৪ সাংবাদিক

অতিরিক্ত জামাকাপড় জমিয়ে রাখার মানে নেই, অল্পতেই সুন্দরভাবে চলা যায়: উম্মে কুলসুম পপি

মুক্তি পেলেন ‘নন-পলাতক আওয়ামী লীগ’ সভাপতি কামাল উদ্দিন

নিজের নেতাকর্মীদের দখলবাজি-চাঁদাবাজিতে ক্ষুব্ধ হুইপ নিজান

সর্বাধিক পঠিত

যুবলীগের ঝটিকা মিছিল, দায়িত্বে অবহেলার অভিযোগে ২৭ পুলিশ সদস্য প্রত্যাহার

শিশু রামিসা হত্যার বিচার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

চট্টগ্রাম-১১ আসনে জামায়াত প্রার্থীর সমর্থনে নারীদের বিশাল নির্বাচনী গণমিছিল

দিনাজপুর-৩ আসনে দাঁড়িপাল্লার সমর্থনে মহিলা জামায়াতের বিশাল নির্বাচনী মিছিল

মাদক সেবনের দায়ে ছাত্রদল নেতা বহিষ্কার

সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ঘোষণা শিক্ষার্থীদের

চলমান সংকটের দায়ভার ও পরিণতি মোটেই সহজ হবে না

বাকৃবি শাখা ছাত্রশিবিরের নতুন সভাপতি মঈন, সেক্রেটারি তানভীর

জেলের জালে রাজা ইলিশ, দাম ৯ হাজার টাকা

২২৭৬ জনকে হত্যা ও গুমের অভিযোগ, তদন্ত চাইল বিএনপি