দেশের ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে

Post Image

আগামী অর্থবছরে দেশের ৪১ লাখ নারীকে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে। একই সঙ্গে বিভিন্ন সামাজিক ভাতা কর্মসূচির আওতা বৃদ্ধি এবং দুরারোগ্য রোগে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা সহায়তা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ টাকা করার উদ্যোগ নিয়েছে সরকার। এমন ঘোষণা দিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল।

শুক্রবার (১২ জুন) দুপুরে নাটোরের বাগাতিপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে।

নতুন অর্থবছরের বাজেটে সামাজিক নিরাপত্তা ও কল্যাণমূলক কার্যক্রমে বরাদ্দ বাড়ানো হয়েছে। দেশের কোনো শ্রেণি-পেশার মানুষকে অবহেলিত রাখা হবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি জানান, শিক্ষার মানোন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। মেয়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে স্নাতক পর্যন্ত শিক্ষা অবৈতনিক করা হয়েছে। পাশাপাশি নতুন প্রজন্মকে মাদক ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে শিক্ষক ও অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে হতদরিদ্র পরিবারের মাঝে সাবমার্সিবল পাম্প, কৃষকদের মধ্যে স্প্রে মেশিন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সদস্যদের কর্মসহায়ক উপকরণ ও শিক্ষাবৃত্তি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

আইনের শাসন প্রতিষ্ঠার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিচারপ্রাপ্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে সরকার কাজ করছে। গ্রামীণ পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতকে আরও কার্যকর করা হচ্ছে। পাশাপাশি জেলা পর্যায়ে লিগ্যাল এইড কমিটির মাধ্যমে বিনামূল্যে আইনি সহায়তা ও বিকল্প বিরোধ নিষ্পত্তির সুযোগ সম্প্রসারণ করা হয়েছে।

এর আগে তিনি উপজেলা জিমনেশিয়ামে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং’ কর্মসূচির উদ্বোধন করেন। পরে উপজেলা চত্বরে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইলচেয়ার, ক্ষতিগ্রস্তদের মধ্যে টিন বিতরণ এবং উপজেলা খাদ্যগুদামে চলতি বোরো মৌসুমে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ বসাকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান, উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোশাররফ হোসেন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রশীদ চৌধুরী, সাবেক সদস্য সচিব হাফিজুর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

জামায়াতের কর্মসূচিতে বিএনপির হামলা, ভিডিও ধারণ করায় সাংবাদিককে মারধর

মতলব পৌরসভায় জুলাই প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

আপনি কেন দেশে এসেছেন, উত্তরে যা বলেছিলেন মীর কাশেম আলী

সংবর্ধনা অনুষ্ঠান থেকে জুলাই যোদ্ধাদের মারধর করে বের করলেন বিএনপি নেতাকর্মীরা

রাজশাহীতে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি

রাত ৯টায় ছাত্রশিবিরের জরুরি সংবাদ সম্মেলন

সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে: শিবির সভাপতি

ঢাকা আলিয়ায় শিবির ও ছাত্রদলের সংঘর্ষ চলছে, আহত ১৩

সর্বাধিক পঠিত

মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে যুক্তরাষ্ট্রকে চেষ্টা করতে বলেছে বাংলাদেশ

মাদারীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১০

বিএনপি ফ্যামেলি কার্ডের নামে জনগণের সঙ্গে মিথ্যা প্রতারণা করছে

একটি গোষ্ঠী ট্যাক্স ফাঁকির টাকায়, যাকাতের নামে কাপড় দিচ্ছে

ইউএনও-কে ‘আপু’ সম্বোধন করায় আয়োজকের সঙ্গে বাগবিতণ্ডার অভিযোগ

সাবেক যুবলীগ নেতা সম্রাটকে ২০ বছরের কারাদণ্ড

নারায়ণগঞ্জে বিএনপি জোটের প্রার্থীকে দেড় লাখ টাকা জরিমানা

চাঁদা না পেয়ে গ্রিসপ্রবাসীর পা ভেঙে দেওয়ার অভিযোগ

ধর্ষণচেষ্টার মামলা করেছিলেন সুরভী, গুরুত্ব পায়নি পুলিশের কাছে

ফুলকুঁড়ি আসরের আয়োজনে ৩০তম ন্যাশনাল ক্যাম্প শুরু