রাজধানীর আগারগাঁও ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ হয়েছে। তবে এ ঘটনায় কারও হতাহতের তথ্য পাওয়া যায়নি। সোমবার (২ নভেম্বর) রাতে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
এদিন রাত সাড়ে ৮টায় সোবহানবাগের ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলের সামনে এবং রাত সোয়া ৯টায় আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
ওসি মনিরুল ইসলাম বলেন, রাত সাড়ে ৮টার দিকে ধানমন্ডি গভ. বয়েজ হাই স্কুলের সামনে ফুটওভার ব্রিজের নিচে একটি ককটেল বিস্ফোরণ হয়। এটি কারা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
তিনি আরও বলেন, এছাড়া রাত সোয়া ৯টার দিকে আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায়ও কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। তবে এটি কাফরুল থানা এলাকায় পড়েছে। এটি তারা তদন্ত করবে।







