চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার মূল আসামিসহ গ্রেপ্তার ২

Post Image

চট্টগ্রামের বায়েজিদে আলোচিত যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন হত্যা মামলার প্রধান এজাহারনামীয় আসামি জিল্লুর রহমান জুয়েলসহ দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। আধিপত্য বিস্তার ও রাজনৈতিক বিরোধের জেরে সংঘটিত এই নৃশংস হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। 

রাজনৈতিক আধিপত্য ও অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে চট্টগ্রাম নগরীর বায়েজিদে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হন স্থানীয় যুবদল কর্মী আবু ইউসুফ প্রকাশ জীবন। গত ২৭ অক্টোবর রাতে বায়েজিদের কুঞ্জছায়া এলাকায় ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরে চমেক হাসপাতালে দুই দিন চিকিৎসাধীন থাকার পর ২৯ অক্টোবর প্রাণ হারান তিনি।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর অপরাধীদের ধরতে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোপন সংবাদের ভিত্তিতে মাঠে নামে এলিট ফোর্স র‍্যাব-৭। অবশেষে বায়েজিদে অভিযান চালিয়ে মামলার মূল পরিকল্পনাকারী ও ১ নম্বর আসামি জিল্লুর রহমান জুয়েল এবং তার সহযোগী আরমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‍্যাব।

নিহত জীবন শেরশাহ এলাকার একটি আইসক্রিম কারখানায় দিনমজুর হিসেবে কর্মরত ছিলেন। র‍্যাব জানায়, প্রায় ৩-৪ মাস আগে জীবন আসামি জুয়েলের বলয়ে যোগ দিলেও পরবর্তীতে পক্ষ পরিবর্তন করায় তাদের মধ্যে গভীর সংঘাতের সৃষ্টি হয়। এর জেরে আসামিরা তাকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

গ্রেপ্তারকৃত দুই আসামিকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তরের কাজ চলছে। এই মামলার বাকি পলাতক আসামিদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পুলিশের ওপর হামলা চালিয়ে আ. লীগ নেতাকে ছিনিয়ে নিলেন বিএনপি নেতারা

আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার মূল আসামিসহ গ্রেপ্তার ২

এলপিজির মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন দুর্ভোগ সৃষ্টি করবে: মিয়া গোলাম পরওয়ার

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড

বারহাট্টায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ, সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

সর্বাধিক পঠিত

‘গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার’

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি-সাতটি ছাগল পুড়ে ছাই

ঈদে পশুর হাটে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুই আসনের উপনির্বাচন : ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

চাঁদা না পেয়ে রেস্টুরেন্ট দখলের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

সিরাজগঞ্জ শহরে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

বেরোবিতে আজ শুরু হচ্ছে শহীদ আবু সাঈদ বইমেলা

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে আন্দোলন করছে আট জেলার মানুষ

ভাষা শহীদদের জন্য বায়তুল মোকাররম কোরআন খতম ও বিশেষ দোয়া