১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

Post Image

লক্ষ্মীপুরে ১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ১৩ দিন পরও ফেরত না দেওয়ায় তা চাইতে গিয়ে হামলা ও মারধরের ঘটনায় হোসেন মিয়া (৫০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় তার ছেলে পল্লী চিকিৎসক সাইফুল ইসলামকেও মারধর করা হয়। একই এলাকার শাকিল হোসেন ও তার অনুসারীদের বিরুদ্ধে এ অভিযোগ করেছেন আহত সাইফুল।

রোববার (১ নভেম্বর) রাতে সদর উপজেলার উত্তর হামছাদী ইউনিয়নের কাজিরদিঘীরপাড় বাজারে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানায়, ১০ মিনিটের জন্য সাইফুলের মোটরসাইকেল নিয়ে ১৩ দিন পার হলেও শাকিল তা ফেরত দিচ্ছিলেন না। মোটরসাইকেল নিয়ে দুপক্ষের লোকজনের বাজারের একটি দোকানে বৈঠকে বসার কথা ছিল। কিন্তু শাকিল বৈঠকে বসতে রাজি না হলে সাইফুল ও তার বাবা হোসেনের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাকিল ও বিপ্লব মিলে হোসেনকে মারধর করেন। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে হোসেনকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার সময় মারধরে সাইফুলও আহত হন।

নিহত হোসেন কাজিরদিঘীরপাড় এলাকার সুলতান আহমেদ ভূঁইয়ার ছেলে ও স্থানীয় বাজারের টেইলার্স ব্যবসায়ী। তিনি আগে থেকেই হৃদরোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।আহত সাইফুল ইসলাম জানান, ১৯ অক্টোবর ১০ মিনিটের কথা বলে শাকিল তার কাছ থেকে গাড়ি নিয়ে যান। এরপর ফেরত না দেওয়ায় বিষয়টি নিয়ে একাধিকবার কথা বলেন তিনি। শনিবার (৩১ অক্টোবর) গাড়ি ফেরত দেওয়ার কথা বলে তাদের বসতে ডাকেন। পরে তিনি, তার বাবা ও মেজো ভাই গাড়ি আনতে যান। তখন শাকিল তার বাবার বুকে ও নাকে আঘাত করেন। এতে তার বাবার মৃত্যু হয়। মারধরে তিনিও আহত হন। বাবার হত্যার বিচার দাবি করেন তিনি।সদর হাসপাতালের মেডিকেল অফিসার জহুরুল ইসলাম রনি বলেন, মৃত অবস্থায় হোসেন নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। ময়নাতদন্তের পর চূড়ান্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা আছে।অভিযুক্তদের আটক করতে অভিযান চলছে। মামলার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পুলিশের ওপর হামলা চালিয়ে আ. লীগ নেতাকে ছিনিয়ে নিলেন বিএনপি নেতারা

আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার মূল আসামিসহ গ্রেপ্তার ২

এলপিজির মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন দুর্ভোগ সৃষ্টি করবে: মিয়া গোলাম পরওয়ার

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড

বারহাট্টায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ, সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

সর্বাধিক পঠিত

‘গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার’

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি-সাতটি ছাগল পুড়ে ছাই

ঈদে পশুর হাটে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুই আসনের উপনির্বাচন : ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

চাঁদা না পেয়ে রেস্টুরেন্ট দখলের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

সিরাজগঞ্জ শহরে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

বেরোবিতে আজ শুরু হচ্ছে শহীদ আবু সাঈদ বইমেলা

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে আন্দোলন করছে আট জেলার মানুষ

ভাষা শহীদদের জন্য বায়তুল মোকাররম কোরআন খতম ও বিশেষ দোয়া