এলপিজির মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন দুর্ভোগ সৃষ্টি করবে: মিয়া গোলাম পরওয়ার

Post Image

১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করায় গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার এবং বাজারে সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।

সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের সাধারণ মানুষ যখন দিশেহারা, তখন এলপিজির দাম আবারও অস্বাভাবিকভাবে বাড়ানোয় জনজীবনে নতুন করে দুর্ভোগ সৃষ্টি হবে। মাত্র এক মাসের ব্যবধানে ১২ কেজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বৃদ্ধি সাধারণ মানুষের পারিবারিক ব্যয় আরও বাড়িয়ে দেবে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য এ বাড়তি ব্যয় বহন করা কঠিন হয়ে পড়বে।

মিয়া গোলাম পরওয়ার বলেন, শুধু দাম বাড়িয়েই দায়িত্ব শেষ করলে চলবে না। বাজারে দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে এলপিজি বিক্রি হচ্ছে। রাজধানীতেই ১২ কেজির সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকায় বিক্রির অভিযোগ রয়েছে। অথচ এ বিষয়ে কার্যকর বাজার তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা যাচ্ছে না। আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বৃদ্ধির অজুহাতে ভোক্তাদের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, জ্বালানি খাতের অব্যবস্থাপনা ও বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায় সাধারণ জনগণের ওপর চাপানো যাবে না। জনগণের ক্রয়ক্ষমতা বিবেচনায় না নিয়ে বারবার জ্বালানির দাম বাড়ানো সরকারের দায়িত্বশীলতার পরিচয় বহন করে না।

বিবৃতিতে তিনি অবিলম্বে এলপিজির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার, বাজারে সরকার নির্ধারিত মূল্যে গ্যাস বিক্রি নিশ্চিত করা, সিন্ডিকেট ও অযৌক্তিক মুনাফা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় নিয়মিত বাজার তদারকির জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পুলিশের ওপর হামলা চালিয়ে আ. লীগ নেতাকে ছিনিয়ে নিলেন বিএনপি নেতারা

আগারগাঁও মেট্রো স্টেশন ও সোবহানবাগে ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামে যুবদল কর্মী জীবন হত্যা মামলার মূল আসামিসহ গ্রেপ্তার ২

এলপিজির মূল্যবৃদ্ধি জনজীবনে নতুন দুর্ভোগ সৃষ্টি করবে: মিয়া গোলাম পরওয়ার

যশোরে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, দুই পুলিশ সদস্য ক্লোজড

বারহাট্টায় বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

গাজীপুরে পুলিশের ৩ গাড়িতে ভাঙচুর-অগ্নিসংযোগ, সাংবাদিকসহ বিজিবি সদস্য আহত

১০ মিনিটের জন্য নেওয়া মোটরসাইকেল ফেরত চাইতে গিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

সর্বাধিক পঠিত

‘গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার’

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি-সাতটি ছাগল পুড়ে ছাই

ঈদে পশুর হাটে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুই আসনের উপনির্বাচন : ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

চাঁদা না পেয়ে রেস্টুরেন্ট দখলের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

সিরাজগঞ্জ শহরে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

বেরোবিতে আজ শুরু হচ্ছে শহীদ আবু সাঈদ বইমেলা

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে আন্দোলন করছে আট জেলার মানুষ

ভাষা শহীদদের জন্য বায়তুল মোকাররম কোরআন খতম ও বিশেষ দোয়া