চট্টগ্রাম বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণের ডিম জব্দ

Post Image

আবুধাবি থেকে আনা সোনার ডিম আশানুরূপ দামে বিক্রি করতে না পেরে তা পুনরায় বিদেশে ফেরত পাঠানোর অভিনব এক ঘটনার সত্যতা উদ্ঘাটন করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)।

চট্টগ্রাম বিমানবন্দরে পরিচালিত পৃথক দুটি অভিযানে প্রায় ৪ কোটি ৯১ লাখ টাকা বাজারমূল্যের মোট ২ কেজি ৭২৮ গ্রাম ওজনের ৬টি স্বর্ণের ডিম জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে আজ ১ নভেম্বর ২০২৬ তারিখে ঢাকা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে আবুধাবিগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২৭ ফ্লাইটের যাত্রী মোহাম্মদ মিনহাজকে সন্দেহভাজন হিসেবে ফ্লাইট থেকে অফলোড করা হয়। ফ্লাইটটি সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ছেড়ে যায়।

পরবর্তীতে কাস্টমস গোয়েন্দার তৎপরতায় উক্ত যাত্রীর সহযোগিতায় ৩টি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়, যার মোট ওজন ১ কেজি ৩৬৪ গ্রাম।

অপর একটি ঘটনায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকায় ফেলে রাখা আরও ৩টি স্বর্ণের ডিম আটক করেন, যার ওজনও ১ কেজি ৩৬৪ গ্রাম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, স্বর্ণের ডিমগুলো ইতঃপূর্বে আবুধাবি থেকে বাংলাদেশে আনা হয়েছিল। কিন্তু দেশের বাজারে প্রত্যাশিত মূল্য না পাওয়ায় সেগুলো পুনরায় আবুধাবিতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল। 

দুটি অভিযানে আটক স্বর্ণের বিবরণ:

প্রথম ঘটনা: ৩টি স্বর্ণের ডিম  ১.৩৬৪ কেজি

দ্বিতীয় ঘটনা: ৩টি স্বর্ণের ডিম  ১.৩৬৪ কেজি

মোট: ৬টি স্বর্ণের ডিম  ২.৭২৮ কেজি


৬টি স্বর্ণের ডিমের আনুমানিক বাজারমূল্য: ৪ কোটি ৯১ লাখ টাকা।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

চট্টগ্রাম বিমানবন্দরে প্রায় ৫ কোটি টাকার স্বর্ণের ডিম জব্দ

দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা: দায়রা আদালতেও জামিন মেলেনি এমপি নজরুলের

ট্রাইব্যুনালের বিচারপ্রক্রিয়া নিয়ে মন্তব্য, ব্যারিস্টার ফুয়াদকে তলব

সংক্ষুব্ধ হওয়ায় আমার দেশ পত্রিকার মিথ্যা বয়ান ছিঁড়ে ফেলেছি: রাশেদ খাঁন

পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মিরপুরে ৫ মেট্রোস্টেশন বন্ধ

মিরপুরে ৩ মেট্রোস্টেশন বন্ধ, পুলিশের গাড়িতে আগুন

ঘূর্ণিঝড়ে রূপ নিতে গভীর নিম্নচাপ, বঙ্গোপসাগর উত্তাল

রাজশাহীতে ডেঙ্গুতে নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩০

সর্বাধিক পঠিত

হাম ও উপসর্গে আরও ৬ জনের মৃত্যু

অগ্নিকাণ্ডে তিনটি বসতবাড়ি-সাতটি ছাগল পুড়ে ছাই

‘গণরায় বাস্তবায়ন না করে ফ্যাসিবাদী স্টাইলে দেশ চালাচ্ছে সরকার’

ঈদে পশুর হাটে চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁদা না পেয়ে রেস্টুরেন্ট দখলের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে

বেরোবিতে আজ শুরু হচ্ছে শহীদ আবু সাঈদ বইমেলা

দুই আসনের উপনির্বাচন : ১৬ মার্চ থেকে শুরু প্রচারণা

ভাষা শহীদদের জন্য বায়তুল মোকাররম কোরআন খতম ও বিশেষ দোয়া

সিরাজগঞ্জ শহরে প্রকাশ্যে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে আন্দোলন করছে আট জেলার মানুষ