‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে এলাকায় মাইকিং, গ্রেপ্তার ২

Post Image

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন এমন ঘোষণা দিয়ে মাইকিং করা হয়েছে নওগাঁর মান্দা উপজেলায়। এ ঘটনায় ২ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। জড়িত সন্দেহে আরও একজনকে আটক করা হয়েছে। 

শুক্রবার দুপুরে উপজেলার কাশোপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া মাইকিংয়ে ব্যবহৃত অটোরিকশাটিও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- কাশোপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শহিদুল ইসলাম শহীদ এবং মান্দা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল জলিল (৫০)।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কালিকাপুর ইউনিয়নে গতকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরে আসছেন বলে কয়েকজন মাইকিং করেন। পরে মাইকিংয়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।


ভিডিওতে দেখা যায়, ব্যাটারিচালিত অটোরিকশায় মাইক লাগিয়ে এক যুবক প্রচারণা চালাচ্ছেন। মাইকিংয়ের শুরুতে তিনি মান্দা উপজেলাবাসীকে সালাম এবং অন্যান্য ধর্ম ও জাতির মানুষকে শুভেচ্ছা জানান। এরপর বলেন, আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে দেশে ফিরবেন। দলমত-নির্বিশেষে তাকে স্বাগত জানানোর আহ্বান জানাই, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। 


মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, বিষয়টি নজরে আসার পর বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। গ্রেপ্তার ২ জন এ ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এই বিভাগের আরও খবর

সারাদেশ

News Image

ফিলাডেলফিয়ায় বৈশাখী মেলা

সোমবার, ৩০ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পুরাতন রমনা থানার সামনে ককটেল বিস্ফোরণ

আবারো কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে এলাকায় মাইকিং, গ্রেপ্তার ২

আমাদের মূল লক্ষ্য হলো আল্লাহর জান্নাতে যাওয়া: জামায়াত আমির

যিনি মানুষের বাঁচার কথা বলতেন আজ তিনিই লড়ছেন বাঁচার জন্য

বয়স্কভাতার কথা বলে টিপসই দৃষ্টিপ্রতিবন্ধীর ১৪ শতক জমি লিখে নেওয়ার অভিযোগ

সংকটের অভিযোগে ছাত্রদলের বিক্ষোভ, আ. লীগ নেতার গোডাউনে মিলল সার

জামায়াতে ইসলামী মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠেছে: এটিএম মা’ছুম

সর্বাধিক পঠিত

সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে: শিবির সভাপতি

বাবাকে বাঁচাতে নদীতে ঝাঁপ, ছেলে পরপারে

ইসলামী ব্যাংকে সরকার ও বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপের প্রতিবাদে মানববন্ধন

বিএনপি ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করছে: সারজিস

খুলনার ভৈরব নদে ফেরির সঙ্গে ট্রলারের সংঘ’র্ষ

বাংলাদেশ কৃষিখাতকে রপ্তানিমুখী করতে চায় : কৃষিমন্ত্রী

হামের টিকা না পাওয়া শিশুদের খুঁজে বের করে টিকা দেব: স্বাস্থ্যমন্ত্রী

প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাধা নেই: চেম্বার আদালত

বজ্রপাতপ্রবণ এলাকায় বজ্রপাত নিরোধক স্থাপনের দাবি জামায়াতের

ঈশ্বরদীতে আমির হামজার মাহফিল ঘিরে থানায় স্মারকলিপি দিলো ছাত্রদল